“দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দেবো” - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪“দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দেবো” - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১২, ২০১৯ ৮:১২ অপরাহ্ণ
A- A A+ Print

“দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দেবো”

৪০

অনলাইন নিউজ: দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১২ আগস্ট) সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের আপামর মানুষকেও শুভেচ্ছা জানান তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ ভোট দিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। সেজন্য দেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে, তারা আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলেই তাদের সেবা করার সুযোগ পেয়েছি। তাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা আমি দেবো। দেশকে এগিয়ে নিয়ে যাবো।’

সরকার প্রধান বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, মানুষের জীবনমান উন্নত হচ্ছে, দারিদ্র্য হ্রাস পেয়েছে, মানুষের আয় বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যেই তার সরকার কাজ করে যাচ্ছে।’

শোকাবহ ১৫ আগস্ট স্মরণ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘স্বজন হারানোর বেদনা নিয়ে যারা বেঁচে আছেন, তারাই শুধু বুঝতে পারবেন আমাদের মনের কষ্ট। জীবনের সবকিছু ত্যাগ করে নিজেকে উৎসর্গ করেছি— বাংলার মানুষের ভাগ্য গড়ে তোলার জন্য।’

বেলা ১১টার দিকে গণভবনে সমবেত দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সামনে আসেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল তার সঙ্গে ছিলেন। শুভেচ্ছা বক্তব্য শেষে প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মী, বিচারক, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিব এবং সচিব মর্যাদার অন্যান্য বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রী বক্তব্যের শুরুতে উপস্থিত নেতাকর্মী, দেশবাসীসহ প্রবাসী বাঙালিদের প্রতি ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আগস্ট মাস শোকের মাস। আগস্ট মাস আসলে কষ্ট ও ব্যথা নেমে আসে। এই কষ্ট-দুঃখ-বেদনা সবকিছু বুকে ধারণ করেও জীবনের সবকিছু ত্যাগ করে উৎসর্গ করেছি নিজেকে, বাংলার মানুষের ভাগ্য গড়ে তোলার জন্য।’

তিনি আরও বলেন, ‘আমার সব সময় এই কথাই মনে হয়, বাংলাদেশের মানুষ একটু ভালো থাকলে আমার বাবা-মায়ের আত্মা শান্তি পাবে এবং যে স্বপ্নটা তিনি (বঙ্গবন্ধু) দেখেছিলেন— ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার, সেটুকু করে দেওয়াই আমার লক্ষ্য। আর এই লক্ষ্য অর্জন করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী অত্যাচারিত হয়েছেন, জেল খেটেছেন, মুত্যু বরণ করেছেন, আহত হয়েছেন, অনেক পরিবার স্বজন হারানোর বেদনা নিয়ে বেঁচে আছে, তাদের সবাইকে আমি স্মরণ করছি।’

‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে’ প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে সারাবিশ্বের কাছে একটি মর্যাদাপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। আমাদের এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। বাংলাদেশের মানুষ যেন সুন্দর জীবন পায়, বাংলাদেশের মানুষের জীবন যেন উন্নত হয়। বাংলাদেশকে আর কোনদিনও যেন খাটো করে দেখতে না পারে, বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মর্যাদা নিয়ে চলতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।’

ঈদের খুশি সবার ঘরে ঘরে আসুক প্রার্থনা করে শেখ হাসিনা বলেন, ‘ত্যাগের মহিমায় মহিমান্বিত এই দিনে মানুষকে মানুষের জন্য, মানুষের কল্যাণে যেকোনও ত্যাগ স্বীকারের জন্য আরও উৎসাহ পাবে এবং দেশ যেন আরও উন্নত হয়।’

শেখ হাসিনা বলেন, ‘মাত্র কয়েকদিন আগে আমার চোখের অপারেশন হয়েছে। আসলে বয়স হয়ে গেছে, দেখতেও কম পাই। ছানির অপারেশন করতে হয়েছে। সেই ছানি অপারেশনের এখনও একমাস পূর্ণ হয়নি। এখনও ওষুধ নিতে হচ্ছে। আপনারা দোয়া করবেন, যেন বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যেতে পারি।’

দৈনিক বরিশাল ২৪

“দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দেবো”

সোমবার, আগস্ট ১২, ২০১৯ ৮:১২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা