ধর্মঘটের হুমকির মুখে বেনাপোলে ১ যুগ পর বন্ধ হল টোল আদায় - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ধর্মঘটের হুমকির মুখে বেনাপোলে ১ যুগ পর বন্ধ হল টোল আদায় - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১৯, ২০১৯ ৩:৩৩ অপরাহ্ণ
A- A A+ Print

ধর্মঘটের হুমকির মুখে বেনাপোলে ১ যুগ পর বন্ধ হল টোল আদায়

৬৫

ফারুক হাসান,বেনাপোল:ট্রাক মালিক সমিতি ও বন্দর ব্যবহারকারী ৭টি সংগঠনের ধর্মঘটের হুমকির মুখে দীর্ঘ ১২ বছর ধরে বেনাপোল পৌর সভার অবৈধ ও জোর করে আদায় করা যানবাহনের পৌর টোল বন্ধ করে
দিয়েছে প্রশাসন। গত বৃহস্পতিবার সকাল থেকে টোল আদায় বন্ধ রয়েছে।

যশোর-বেনাপোল মহাসড়কে যানজট সৃষ্টি করে কোনো টোল আদায় করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন প্রশাসনের কর্তারা। তাদের সাফ জবাব এসব ট্রাক পৌর সভার কোনো সড়ক ব্যবহার করে না। সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ব্যবহার করে তারা। সে ক্ষেত্রে পৌর সভা এসব যানবাহন থেকে টোল আদায় করতে পারে না।

অপরদিকে পৌরসভা কর্তৃপক্ষের দাবি টোল আদায় ইজারা নিয়ম মেনেই দেওয়া হয়েছে। বৈধ ইজারাদার টোল আদায় করছে। পুলিশ টোল আদায় বন্ধ করে দিয়েছে। পূর্ব ঘোষণা কিংবা নোটিশ ছাড়াই বৈধ ঠিকাদারকে টোল আদায়ে বাধা দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ অনৈতিক।

এ প্রসঙ্গে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, ডিসি ও এসপি স্যারের মৌখিক নির্দেশে বেনাপোল পৌর টোল আদায় বন্ধ করা হয়েছে।

জানা যায়, ২০০৬ সালে বেনাপোল পৌরসভা গঠিত হয়। ২০০৭ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ পৌর প্রশাসকের দায়িত্বে থাকাকালীন বেনাপোল হাট বাজার, ট্রাক ও পরিবহন টোল ইজারা দেন। সেই থেকে ট্রাক ও বিভিন্ন যানবাহন থেকে পৌর টোল আদায় করা হয়।

২০১১ সালে প্রথম নির্বাচিত পৌর মেয়র আশরাফুল আলম লিটনও পূর্বের ধারাবাহিকতায় ট্রাক ও যানবাহনের টোল আদায় অব্যাহত রাখেন।

এদিকে সরকার এক নির্দেশে যানজট সৃষ্টি করে মহাসড়কে কোনো টোল আদায় করা যাবে না বলে নির্দেশ দেন। এর পর গত ২৪ সেপ্টেম্বর বেনাপোল স্থলবন্দরে ‘স্থলবন্দর উপদেষ্টা কমিটির বৈঠকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী সড়কের উপরে পৌর টোল আদায় বন্ধ করার জন্য খুলনা বিভাগীয় কমিশনার,
ডিআইজি, যশোর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেন।

সেই নির্দেশ বাস্তবায়ন না হওয়ায় গত ১ অক্টোবর যশোর জেলার (ঝিকরগাছা,শার্শা ও বেনাপোল ট্রাক ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) ট্রাক্টর ও কাভার্ডভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দের পক্ষে সাধারণ সম্পাদক মুছা মাহমুদ যশোর জেলা প্রশাসক বরাবর টোল আদায় বন্ধে একটি স্মারক লিপি পেশ করেন। স্মারকলিপিতে বলা হয়, মন্ত্রীর আশ্বাসে ঐ সভায় উপস্থিত ট্রাক মালিক নেতৃবৃন্দ খুশি হয়েছিলেন।

কিন্তু সেই নির্দেশনায় বেনাপোল পৌর কর্তৃক অবৈধ টোল আদায় বন্ধ করেনি। পরবর্তীতে ১৩ অক্টোবর বেনাপোল ট্রাক মালিক সমিতির কার্যালয়ে বেনাপোল বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃত্বে এক জরুরি সভা করে বুধবার থেকে ধর্মঘটের ডাক দেয় তারা।

ধর্মঘটের পরিপেক্ষিতে গত বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় প্রশাসন যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল াংশে পৌর টোল আদায় বন্ধ করে দেয়। অপরদিকে বেনাপোল পৌরসভার সচিব রফিকুল ইসলাম বলেন, নিয়ম মেনেই ট্রাক টোল আদায়ের ইজারা দেওয়া হয়েছে।

প্রথম শ্রেণির পৌরসভা হলেও পর্যাপ্ত রাজস্ব আয় না থাকায় হাটবাজার, ট্রাক, পরিবহন ও অন্যান্য খাতের ইজারা বাবদ আদায়কৃত অর্থ দিয়ে এখানকার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতার সিংহভাগ পরিশোধ করা হয়। ২০১১ সালে প্রথম নির্বাচিত পৌর মেয়র আশরাফুল আলম লিটনও পূর্বের ধারাবাহিকতায় টেন্ডারের মাধ্যমে বেনাপোল হাটবাজার, ট্রাক ও পরিবহন টোল ইজারা চালু রেখেছেন।

পৌরসভার টেন্ডার অনুযায়ী ট্রাক টোল আদায়ে ইজারা পান সংশ্লিষ্ট ইজারাদার।

উল্লেখ্য, প্রতিদিন সাড়ে তিনশ থেকে চারশত বিভিন্ন যানবাহন বেনাপোলে প্রবেশ করে পণ্য ও যাত্রী বহনে জন্য। প্রতিটি যানবাহন থেকে ৮০ টাকা করে টোল আদায় করতো পৌরসভার ইজারাদার। প্রতি মাসে টোল আদায় হতো ৭ থেকে ৮ লাখ টাকা।

দৈনিক বরিশাল ২৪

ধর্মঘটের হুমকির মুখে বেনাপোলে ১ যুগ পর বন্ধ হল টোল আদায়

শনিবার, অক্টোবর ১৯, ২০১৯ ৩:৩৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত