নতুন নোট ক্রয়-বিক্রয়ের বিধান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নতুন নোট ক্রয়-বিক্রয়ের বিধান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ১১, ২০২৬ ২:২৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

নতুন নোট ক্রয়-বিক্রয়ের বিধান

২০৩৩
অনলাইন নিউজ: সমাজে ঈদ, বিবাহ, পুরস্কার বা বিভিন্ন আনন্দঘন উপলক্ষে নতুন নোটের বিশেষ কদর দেখা যায়। এ কারণে অনেক সময় মানুষ ব্যাংক বা বাজার থেকে নতুন নোট সংগ্রহ করে এবং কেউ কেউ তা অতিরিক্ত মূল্যে বিক্রয় করে। যেমন- ১০০০ টাকার নতুন নোট ১০৫০ বা ১১০০ টাকায় বিক্রি করা হয়। এই বিষয়টি শরিয়তের দৃষ্টিতে বৈধ কি না? এ প্রশ্ন অনেকের মনে জাগে। ইসলামী শরিয়তের মূলনীতি ও কোরআন-হাদিসের আলোকে এর বিধান জানা প্রয়োজন।

টাকা ও মুদ্রার শরয়ি অবস্থান

ইসলামে টাকা মূলত একটি মাধ্যম। অর্থাৎ এটি পণ্য নয়, বরং পণ্য ক্রয়-বিক্রয়ের একটি উপায়। ইসলামী ফিকহে টাকা বা মুদ্রাকে রিবাভুক্ত বস্তু হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ এক ধরনের মুদ্রার সাথে একই ধরনের মুদ্রা বিনিময় করতে হলে তা সমপরিমাণ এবং তাত্ক্ষণিক হতে হবে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বিনিময়ে রৌপ্য সমপরিমাণে ও হাতে হাতে বিনিময় করতে হবে। যে বেশি নেবে বা বেশি দেবে সে সুদে লিপ্ত হবে।’ (সহিহ মুসলিম)

এই হাদিসে মূলনীতি দেওয়া হয়েছে- যদি একই ধরনের মুদ্রা বা রিবাভুক্ত বস্তু বিনিময় করা হয়, তাহলে তা সমান পরিমাণে হতে হবে।

নতুন নোট বেশি দামে বিক্রির বিধান

এখন প্রশ্ন হলো- যদি কেউ নতুন নোট বেশি দামে বিক্রি করে, যেমন ১০০০ টাকার নতুন নোট ১০৫০ টাকায় বিক্রি করে, তাহলে এর বিধান কী? ইসলামী ফিকহের অধিকাংশ আলেমের মতে, এটি সুদের অন্তর্ভুক্ত। কারণ এখানে একই মুদ্রা বিনিময় হচ্ছে কিন্তু পরিমাণে পার্থক্য রাখা হচ্ছে। অর্থাৎ ১০০০ টাকার বিপরীতে ১০৫০ টাকা নেওয়া হচ্ছে, যা রিবার শামিল।

হাদিসে এসেছে- যে ব্যক্তি স্বর্ণ বা রৌপ্যের বিনিময়ে অতিরিক্ত গ্রহণ করে, সে সুদ গ্রহণ করে।’ (সহিহ মুসলিম)

বর্তমান যুগে কাগজের নোটও স্বর্ণ-রৌপ্যের মতোই মুদ্রা হিসেবে গণ্য হয়। তাই একই নোট বেশি দামে বিক্রি করা শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়। কেন না এটি সুদের অন্তর্ভুক্ত।

নতুন নোট বিক্রির ক্ষেত্রে মূলত দুটি বিষয় ঘটে

১. একই মুদ্রা বিনিময় করা হচ্ছে। ২. কিন্তু সমপরিমাণ নয়। এই দুই কারণে এটি সুদের অন্তর্ভুক্ত হয়। ইসলামে সুদ একটি বড় গুনাহ। কোরআনে আল্লাহ তাআলা কঠোরভাবে সুদকে নিষদ্ধি করেছেন। আল্লাহ বলেন- হে মুমিনরা! তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যা বাকি আছে তা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হও।’ (সুরা বাকারা, আয়াত : ২৭৮) এই আয়াত সুদের ভয়াবহতা ও কঠোর নিষেধাজ্ঞা স্পষ্টভাবে প্রকাশ করে।

অনেক সমসাময়িক ইসলামী ফিকহবিদ ও মুফতিরা বলেছেন- নতুন নোটের প্রতি মানুষের আগ্রহ থাকা স্বাভাবিক, কিন্তু এর কারণে অতিরিক্ত মূল্য নেওয়া শরিয়তসম্মত নয়। কারণ টাকা দিয়ে টাকা বিনিময় করলে সমান হতে হবে। তবে কেউ যদি ব্যাংক থেকে সংগ্রহ করে বিনা মূল্যে বা সমান মূল্যে দেয়, তাহলে এতে কোনো সমস্যা নেই। আবার কেউ যদি অন্য কোনো পণ্য বা সেবার সাথে নোট দেয়, সেটি আলাদা বিষয় হতে পারে।

বিকল্প বৈধ পদ্ধতি

নতুন নোট সংগ্রহের ক্ষেত্রে শরিয়তসম্মত কিছু পদ্ধতি আছে-

১. সমপরিমাণে বিনিময় করা : যেমন- ১০০০ টাকার নতুন নোটের বদলে ১০০০ টাকার পুরনো নোট দেওয়া।

২. ব্যাংক থেকে সংগ্রহ করা : ব্যাংকগুলো সাধারণত ঈদের সময় নতুন নোট বিতরণ করে।

৩. উপহার হিসেবে দেওয়া : কেউ যদি ভালোবাসা বা সৌজন্যবশত নতুন নোট উপহার দেয়, তাহলে তা বৈধ।

সামাজিক দৃষ্টিকোণ

নতুন নোটের ব্যবসা অনেক সময় কৃত্রিম সংকট সৃষ্টি করে। কিছু মানুষ ব্যাংক থেকে প্রচুর নতুন নোট সংগ্রহ করে পরে তা বেশি দামে বিক্রি করে। এতে সাধারণ মানুষ কষ্টে পড়ে এবং অর্থনৈতিক অন্যায় সৃষ্টি হয়। ইসলাম এমন সব কাজ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে যা সমাজে অন্যায় বা কষ্ট সৃষ্টি করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন- যে ব্যক্তি প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।’ (সহিহ মুসলিম)

অতএব, মানুষের চাহিদাকে পুঁজি করে অন্যায়ভাবে লাভ করা ইসলামের দৃষ্টিতে নিন্দনীয়।

নতুন নোটের প্রয়োজন হলে তা সমান মূল্যে বিনিময় করা অথবা ব্যাংক থেকে সংগ্রহ করা উত্তম। ইসলামের শিক্ষা হলো- অন্যায় লাভ থেকে বিরত থাকা এবং হালাল উপার্জনের পথে চলা। এভাবেই ব্যক্তি ও সমাজ উভয়ই কল্যাণ লাভ করতে পারে।

লেখক : মুহতামিম, জহিরুল উলুম মহিলা মাদরাসা, গাজীপুর।তথ্যসূত্র:নিউজটোয়েন্টিফোর

দৈনিক বরিশাল ২৪

নতুন নোট ক্রয়-বিক্রয়ের বিধান

বুধবার, মার্চ ১১, ২০২৬ ২:২৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড