নবীগঞ্জে যুবলীগনেতার গোডাউনে টিসিবি পণ্য,ভ্রাম্যমান আদালতের অভিযান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নবীগঞ্জে যুবলীগনেতার গোডাউনে টিসিবি পণ্য,ভ্রাম্যমান আদালতের অভিযান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ১৭, ২০২০ ১২:৩৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

নবীগঞ্জে যুবলীগনেতার গোডাউনে টিসিবি পণ্য,ভ্রাম্যমান আদালতের অভিযান

৬৫

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জে যুবলীগ নেতা নোমান হোসেনের গোডাউন ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ টিসিবি পণ্যউদ্ধার করা হয়েছে। এ সময় অবৈধ ভারতীয় সিগারেট ও উদ্ধার করে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় যুবলীগ নেতা নোমান হোসেনের ছোটভাইসহ ৫ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যার পর নবীগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা প্রশাসনের ৫ ঘন্টাব্যাপী যৌথ অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়- গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ইনাতগঞ্জ বাজারে অভিযান চালায় নবীগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা প্রশাসনের একটি বিশেষ টিম। এ সময় যুবলীগ নেতা নোমানের বেশ কয়েকটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করা হয়। পণ্যগুলোর মধ্যে সুনামগঞ্জ জেলার আলীগঞ্জ বাজারের গোডাউন থেকে টিসিবি ৭৩ বস্তা চিনি, ১৯৬ পিস সয়াবিন তেল, চিনি পরিবর্তন করা ৬ বস্তা ও চিনির ৯টি খালি বস্তা উদ্ধার করা হয়। পরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারের গোডাউন থেকে আরও বেশ কিছু টিসিবির পণ্য উদ্ধার করা হয়।

অভিযানের খবর পেয়ে যুবলীগ নেতা নোমান হোসেন পালিয়ে গেলেও ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো- নোমানের ছোট ভাই আমান হোসেন (৩০), কর্মচারী জগন্নাথপুর উপজেলার আলীপুর গ্রামের নিতেশ রায়ের ছেলে লিংকন রায় (৩০), নবীগঞ্জ উপজেলার তপথিবাগ গ্রামের ছমেদ মিয়ার ছেলে সিরাজ মিয়া (৪০), একই গ্রামের শফিক উদ্দিনের ছেলে আব্দুল কালাম ও বটপাড়া গ্রামের কুতুব উদ্দিনের ছেলে আবুল কালাম (৪২)।

অভিযানে অংশ নেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত কুমার পাল, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইয়াসির আরাফাত, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার চৌধুরীসহ দুই থানার একদল পুলিশ।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত কুমার পাল বলেন- ‘আমাদের কাছে খবর আসে ব্যবসায়ী নোমান হোসেন খোলা বাজারে টিসিবি পণ্য বিক্রি করছেন। সরেজমিনে গিয়ে আমরা সত্যতা পাই এবং বেশ কিছু পণ্য উদ্ধার করেছি। এ ঘটনায় ৫ জনকে আটক করেছি।’

দৈনিক বরিশাল ২৪

নবীগঞ্জে যুবলীগনেতার গোডাউনে টিসিবি পণ্য,ভ্রাম্যমান আদালতের অভিযান

শুক্রবার, এপ্রিল ১৭, ২০২০ ১২:৩৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত