নেই আশ্রয় কেন্দ্র দুর্যোগ ঝুঁকিতে পটুয়াখালীর ১২টি চরের মানুষ! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নেই আশ্রয় কেন্দ্র দুর্যোগ ঝুঁকিতে পটুয়াখালীর ১২টি চরের মানুষ! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০৯, ২০১৯ ১১:৫৪ অপরাহ্ণ
A- A A+ Print

নেই আশ্রয় কেন্দ্র দুর্যোগ ঝুঁকিতে পটুয়াখালীর ১২টি চরের মানুষ!

১০৪

শামীম আহমেদ, বরিশালঃ  বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুল উপকূলের দিকে ধেয়ে আসছে। ফলে দুর্যোগ ঝুঁকিতে দক্ষিণাঞ্চলের বৃহত্তর বরিশালের উপকূলীয় জেলা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আশ্রয় কেন্দ্র না থাকা ১২টি চর এলাকার বাসিন্দারা। তবে দুর্যোগ মোকাবেলায় সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসন। তাদের (প্রশাসনের) দাবি, আশ্রয় কেন্দ্র না থাকা চরগুলোর মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।

আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসা ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে ৭ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। আরও বলা হয়, শনিবার রাতে বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হানতে পারে বুলবুল। পায়রা সমুদ্র বন্দরের নিকটবর্তী নদী ও সাগর বেষ্টিত রাঙ্গাবালী উপজেলার অবস্থান হওয়ায় এ ঘূর্ণিঝড়ের আতঙ্কে এখানকার মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের চরকাশেম, চর মাদারবুনিয়া, কলাগাছিয়া চর, চরকানকুনি, ছোটবাইশদিয়া ইউনিয়নের চরইমারশন, চরনজির, চরতোজাম্মেল, কাউখালী চর ও চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা নামক চরে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র না থাকায় সেখানকার মানুষের দুর্যোগকালীন অনেক বেশি ঝুঁকি রয়েছে।

পাশাপাশি চালিতাবুনিয়া ইউনিয়নের মধ্য চালিতাবুনিয়া, বিবির হাওলা ও গরুভাঙা গ্রামের পাঁচ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ বিধ্বস্ত থাকায় এবং একমাত্র ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রটি নদী ভাঙনে বিলীন হয়ে যাওয়ায় সেখানকার মানুষদের মধ্যে দুর্যোগ আতঙ্কে রয়েছে। ওই উপজেলার মোট ১২টি চরে আশ্রয় কেন্দ্র না থাকায় সেখানকার মানুষের দুর্যোগ ঝুঁকি বেশি।

স্থানীয় প্রবীণ ব্যক্তিরা বলছেন, নভেম্বর মাস উপকূলের জন্য আতঙ্কের মাস। ১৯৭০ সালের ১২ নভেম্বর ও ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে উপকূলীয় এলাকা লন্ডভন্ড হয়েছিল। যার কারণে নভেম্বর মাসের এই ঘূর্ণিঝড়টি উপকূলের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

রাঙ্গাবালী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব পিআইও তপন কুমার ঘোষ বলেন, যেসব চরে আশ্রয় কেন্দ্র নেই, সেখানকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। আর যারা এখনও আছে, তাদেরকে জোর করে হলেও নিরাপদস্থানে নিয়ে আসার জন্য বিভাগীয় কমিশনারের নির্দেশনা রয়েছে।

এ ব্যাপারে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাশফাকুর রহমান বলেন, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মানুষদের সতর্ক করতে মাইকিং করা হয়েছে। ৫৪টি সাইক্লোন শেল্টার খুলে দেওয়া হয়েছে। দুর্গম এলাকার মানুষদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে বলেও তিনি উলে­খ করেন।

দৈনিক বরিশাল ২৪

নেই আশ্রয় কেন্দ্র দুর্যোগ ঝুঁকিতে পটুয়াখালীর ১২টি চরের মানুষ!

শনিবার, নভেম্বর ৯, ২০১৯ ১১:৫৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ