নেদারল্যান্ডসকে হারিয়ে জিতল বাংলাদেশের নারীরা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নেদারল্যান্ডসকে হারিয়ে জিতল বাংলাদেশের নারীরা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ৩০, ২০১৯ ১১:৫৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

নেদারল্যান্ডসকে হারিয়ে জিতল বাংলাদেশের নারীরা

৮৫

বিনোদন নিউজ: নেদারল্যান্ডস নারী ক্রিকেট দলকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে ৮১ বল হাতে রেখে দুর্দান্ত জয় তুলে নিয়েছেন সালমারা।

টস জিতে আগে ব্যাট করে ১৬.৫ ওভারে সর্বসাকল্যে ৫১ রান সংগ্রহ করেন স্বাগতিকরা। জবাবে ৬.৩ ওভারে বিনা উইকেটে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ!

ডাচ নারী দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার স্টেয়ার ক্যালিস। এ ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস।

বাংলাদেশের হয়ে শায়লা শারমিন, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন শিকার করেন ২টি করে উইকেট। সালমা খাতুন ও জাহানারা আলম নেন ১টি করে উইকেট।

রান তাড়া করতে নেমে সহজেই জয়ের বন্দরে নোঙর করেন সালমারা। সানজিদা ইসলাম করেন ২৭ বলে ২৪ রান। অপর ওপেনার আয়েশা রহমান শুকতারার ব্যাট থেকে আসে ১৩ বলে ১৮ রান। তাদের ব্যাটে ভর করে ৬.৩ ওভারে বিনা উইকেটে ৫৩ রান করে বাংলাদেশ।

দৈনিক বরিশাল ২৪

নেদারল্যান্ডসকে হারিয়ে জিতল বাংলাদেশের নারীরা

শুক্রবার, আগস্ট ৩০, ২০১৯ ১১:৫৭ পূর্বাহ্ণ
৮৫

বিনোদন নিউজ: নেদারল্যান্ডস নারী ক্রিকেট দলকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে ৮১ বল হাতে রেখে দুর্দান্ত জয় তুলে নিয়েছেন সালমারা।

টস জিতে আগে ব্যাট করে ১৬.৫ ওভারে সর্বসাকল্যে ৫১ রান সংগ্রহ করেন স্বাগতিকরা। জবাবে ৬.৩ ওভারে বিনা উইকেটে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ!

ডাচ নারী দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার স্টেয়ার ক্যালিস। এ ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস।

বাংলাদেশের হয়ে শায়লা শারমিন, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন শিকার করেন ২টি করে উইকেট। সালমা খাতুন ও জাহানারা আলম নেন ১টি করে উইকেট।

রান তাড়া করতে নেমে সহজেই জয়ের বন্দরে নোঙর করেন সালমারা। সানজিদা ইসলাম করেন ২৭ বলে ২৪ রান। অপর ওপেনার আয়েশা রহমান শুকতারার ব্যাট থেকে আসে ১৩ বলে ১৮ রান। তাদের ব্যাটে ভর করে ৬.৩ ওভারে বিনা উইকেটে ৫৩ রান করে বাংলাদেশ।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ