পদ্মায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পদ্মায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৩, ২০১৯ ৪:৫৫ অপরাহ্ণ
A- A A+ Print

পদ্মায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

৫৯

অনলাইন নিউজ: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় প্রায় আটশ’ হেক্টর জমির মাষকলাইয়ের ক্ষেত তলিয়ে গেছে। বিলম্বিত এ বন্যার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষক।

গত কয়েক দিনে পদ্মা নদীতে যেভাবে পানি বৃদ্ধি পেয়েছে, এই ধারা অব্যাহত থাকলে অচিরেই পানি লোকালয়ে ঢুকে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

সরেজমিনে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা নদীতে আকস্মিক পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ফিলিপনগর, মরিচা, চিলমারী ও রামকৃষ্ণপুর- এই চার ইউনিয়নের মাষকলাইয়ের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

চরাঞ্চলের মাঠগুলো এক সপ্তাহ আগেও যেখানে সবুজ ফসলে ভরপুর ছিল, কয়েক দিনের বন্যায় এখন সেখানে থইথই পানি। তলিয়ে গেছে প্রায় সব ফসল। তলিয়ে যাওয়া ফসলের অধিকাংশই মাষকলাইয়ের ক্ষেত। কিছু জমিতে রয়েছে বীজ পাট ও আমন ধান।

সেগুলোও নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বন্যার পানি বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে এখনও যেসব জমিতে পানি প্রবেশ করেনি, সেগুলোও তলিয়ে যেতে পারে।

স্থানীয় কৃষকরা জানান, প্রতিবছর পদ্মায় বন্যার পানি বৃদ্ধি পেলেও মাষকলাই চাষের আগেই পানি জমি থেকে নেমে যায়। ফলে চরাঞ্চলে তারা ব্যাপকভাবে মাষকলাইয়ের চাষ করে থাকেন। কিন্তু এ বছর তেমন বন্যা না হওয়ায় তারা ব্যাপকভাবে মাষকলাই চাষ করেছিলেন।

হঠাৎ করেই পদ্মার পানি বেড়ে যাওয়ার ফলে কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। কৃষকরা বলেন, এ বছর চরাঞ্চলের নিম্নাঞ্চলের বেশ কিছু জমিতে আউশ ধানের চারা রোপণ করা হয়েছিল। কিন্তু কিছুদিন আগে হঠাৎ বন্যায় জমি তলিয়ে যাওয়ায় ওই ধানও নষ্ট হয়ে যাওয়ায় তারা ক্ষতির মুখে পড়েছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর দৌলতপুরে দুই হাজার ৫৫০ হেক্টর জমিতে মাষকলাই চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে আরও বেশি জমিতে। লক্ষ্যমাত্রার শতকরা ৬৫ ভাগ মাষকলাই চাষ হয় চরাঞ্চলের চার ইউনিয়নে।

এ বছরও সেখানে ব্যাপকভাবে মাষকলাইয়ের আবাদ হয়েছে। গত তিন-চার দিনে পদ্মার পানি আকস্মিক বৃদ্ধিতে জমির ফসল তলিয়ে যাওয়ায় কৃষক কিছুটা ক্ষতির মুখে পড়বেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রামকৃষ্ণপুর ইউনিয়নে।

রামকৃষ্ণপুর ইউনিয়নে প্রায় ৫০০ হেক্টরসহ অন্য তিন ইউনিয়ন মিলিয়ে মোট প্রায় ৭০০-৮০০ হেক্টর জমির মাষকলাই পানিতে তলিয়ে গেছে।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল বলেন, পদ্মার পানি হঠাৎ বৃদ্ধির ফলে তার ইউনিয়নের তিন হাজারের অধিক কৃষক ফসল হারানোর পাশাপাশি তাদের মূলধনও হারাবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান বলেন, গত তিন দিনে আকস্মিক পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় চরের নিম্নাঞ্চলের জমিগুলো তলিয়ে গেলেও ওপরের জমির আবাদ এখনও ভালো আছে।

আর পানি বৃদ্ধি না হলে ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। এখন মাষকলাইয়ের গাছের ভরা যৌবনকাল। কয়েক দিন পরেই গাছে ফুল ও ফল আসবে। কিন্তু অসময়ে পদ্মার পানি বৃদ্ধিতে এসব জমি তলিয়ে যাওয়ায় ফসলের কিছুটা ক্ষতি হবে।

দৈনিক বরিশাল ২৪

পদ্মায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০১৯ ৪:৫৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত