পদ্মায় হঠাৎ পানি বৃদ্ধি, পাবনায় ফসলি জমির ব্যাপক ক্ষতির আশংকা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পদ্মায় হঠাৎ পানি বৃদ্ধি, পাবনায় ফসলি জমির ব্যাপক ক্ষতির আশংকা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৮, ২০১৯ ১:৪১ অপরাহ্ণ
A- A A+ Print

পদ্মায় হঠাৎ পানি বৃদ্ধি, পাবনায় ফসলি জমির ব্যাপক ক্ষতির আশংকা

৫৭

মো: ইয়াছিন শেখ, ঈশ্বরদী, পাবনা: পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় জমির বিভিন্ন ফসল তলিয়ে গেছে। নদীতে আকস্মিক পানি বৃদ্ধির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন প্রায় তিন হাজার কৃষক।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের তথ্য মতে, চলতি মৌসুমে উপজেলায় পদ্মা নদীর চরাঞ্চলে আবাদ হয়েছে প্রায় এক হাজার হেক্টর। গত চার-পাঁচ দিন ধরে পদ্মা নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার আবাদি ফসল তলিয়ে গেছে।

এলাকা ঘুরে ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা নদীতে আকস্মিক পানি বৃদ্ধি পাওয়ায় সাঁড়া ইউনিয়নের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চরাঞ্চলের মাঠগুলো গত এক সপ্তাহ আগেও যেখানে সবুজ ফসলে পরিপূর্ণ ছিল।

গত কয়েক দিনে পানি বৃদ্ধি পাওয়ায় তা তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া ফসলের অধিকাংশই দরিদ্র কৃষকদের। কিছু জমিতে রয়েছে বীজ পাট ও আমন ধান। সেগুলোও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এখনও যেসব জমিতে পানি ঢুকেনি, সেগুলোও তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সাঁড়া ইউনিয়নের কৃষক ইন্তেজার আলী জানান, এ বছর তেমন বন্যা না হওয়ায় চরের ৫ বিঘা জমিতে আগাম মাসকলাই চাষ করেছিলেন। ফলনও ভালো হয়েছিল। কিন্তু গত চার-পাঁচ দিনে পদ্মার পানি হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় সব জমির ফসল তলিয়ে গেছে।

তিনি আরও জানান, প্রতি বছর পদ্মায় বন্যার পানি বৃদ্ধি পেলেও ফসল চাষের আগেই পানি নেমে যায়। ফলে কৃষকরা চরাঞ্চলে ব্যাপকভাবে বিভিন্ন ফসল চাষ করে থাকেন। আর এ ফসল থেকেই সারা বছরের আর্থিক চাহিদা মিটিয়ে থাকেন।

এ বছর তেমন বন্যা না হওয়ায় কৃষকরা ব্যাপকভাবে চাষ করেছিলেন। কিন্তু হঠাৎ করেই পদ্মার পানি বেড়ে যাওয়ায় কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা সরদার জানান, এ সময় সাধারণত পদ্মা নদীতে পানি বাড়ে না। কিন্তু হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছে।

ছবি:ফাইল ফটো।

দৈনিক বরিশাল ২৪

পদ্মায় হঠাৎ পানি বৃদ্ধি, পাবনায় ফসলি জমির ব্যাপক ক্ষতির আশংকা

শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০১৯ ১:৪১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত