পন্য আছে ক্রেতা নেই - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পন্য আছে ক্রেতা নেই - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ০৭, ২০২০ ২:৫৩ অপরাহ্ণ
A- A A+ Print

পন্য আছে ক্রেতা নেই

৫৭

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে পণ্য রয়েছে পর্যাপ্ত। কিন্তু ব্যবসায়ীরা ক্রেতার দেখা পাচ্ছেন না।চট্টগ্রামে স্বাভাবিক আছে নিত্যপণ্যের বাজার। পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক থাকা এবং পর্যাপ্ত মজুদ থাকায় আগামী ১০ দিনে নিত্যপণ্যের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে এর মধ্যেই খাতুনগঞ্জ থেকে জেলা উপজেলায় পণ্য সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই খুচরা ক্রেতাদের বেশিরভাগই অতিরিক্ত নিত্যপণ্যসামগ্রী কিনে ঘরে জমা রেখেছেন। ওই সময় বাজারে চাহিদা বাড়ার সাথে সাথে দামও বেড়ে যায়। কিন্তু চলতি সপ্তাহে নিত্যপণ্যের চাহিদায় খানিকটা ভাটা পড়ে।করোনা ভাইরাসের সংক্রমণরোধে বন্ধ রয়েছে গণপরিবহন। তবে নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে পণ্যবাহী পরিবহন। ব্যবসায়ীরা বলছেন, দেশে উৎপাদিত পেঁয়াজের প্রায় ৬০ শতাংশ বাজারে এসেছে। ভোক্তাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন আড়তদাররা।চট্টগ্রামের অন্যতম বড় পাইকারী মার্কেট খাতুনগঞ্জের হামিদুল্লা বাজারে গিয়ে দেখা যায়, খালাসের অপেক্ষায় রয়েছে পেঁয়াজ, আদা-রসুন ভর্তি বেশ কয়েকটি পণ্যবাহী ট্রাক। আড়তগুলোতে রয়েছে পর্যাপ্ত মজুদ।তবে বেচা-বিক্রির তেমন হাঁকডাক নেই। পাইকারিতে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৮ টাকা কেজি দরে। আমদানি করা আদা মানভেদে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১১৫ টাকা থেকে ১৪৫ টাকায়। চায়না রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়।আড়তদাররা বলছেন, গেল কয়েকদিনে পেঁয়াজসহ প্রয়োজনীয় নিত্যপণ্য কিনেছেন ভোক্তারা। পণ্য পরিবহন স্বাভাবিক থাকায় ঘাটতি হবে না বলে আশ্বস্ত করেছেন তারা। দীর্ঘ ছুটির সুযোগে অসাধু কোন ব্যবসায়ী যাতে নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে সেজন্য বাজার মনিটরিং করার পরামর্শ দিয়েছেনআড়তদাররা।হামিদুল্লাহ বাজারের ব্যবসায়ী ইদ্রিস বলেন, তেল পেঁয়াজ ও মসলার বাজার স্বাভাবিক রয়েছে। যে পরিমাণে স্টক আছে সে পরিমাণে ক্রেতা নেই। সরকারি ছুটি শেষ হলে হয়ত পাইকারি ক্রেতা বাড়তে পারে।খাতুনগঞ্জের ব্যবসায়ী আশুতোষ মহাজন বলেন, আমদানিকারকদের মোকামগুলো থেকেই বাড়তি দামে ডাল বিক্রি করা হচ্ছে। মূলত দেশে উৎপাদন কম হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়া ও বাড়তি বুকিং দরের যুক্তি দেখিয়ে তারা ডালের দাম বাড়িয়ে দিয়েছেন। এ কারণে পাইকারি ও খুচরা বাজারে পণ্যটির দাম বাড়তে শুরু করেছে। মোকামগুলো থেকে সরবরাহ কমে এলে আসন্ন বর্ষা মৌসুমে দেশের বাজারে মুগ, মসুর ও খেসারি ডালের দাম আরও বাড়তে পারে। তবে স্বাভাবিক রয়েছে চালের দামও।

দৈনিক বরিশাল ২৪

পন্য আছে ক্রেতা নেই

মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২০ ২:৫৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত