পরাধীন দেশের ঐশ্বর্যবান মিলন কান্তি স্বাধীন দেশে সহায়-সম্বলহীন! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পরাধীন দেশের ঐশ্বর্যবান মিলন কান্তি স্বাধীন দেশে সহায়-সম্বলহীন! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ২৯, ২০২০ ৮:২২ অপরাহ্ণ
A- A A+ Print

পরাধীন দেশের ঐশ্বর্যবান মিলন কান্তি স্বাধীন দেশে সহায়-সম্বলহীন!

৭৫

মিলন কান্তি সেন। যেদিন এই মানুষটিকে প্রথম দেখেছি তারপর থেকে তাঁর জীর্ণশীর্ণ দেহটি চোখে ভাসে। অদ্য পুলিশ সুপার মহোদয় তাঁর বিষয়ে জানতে চেয়েছেন। বলেছেন তাকে যেন পর্যাপ্ত সহায়তা করা হয়। তাই অদ্য কাজের মাঝে সময় করে দুপুরে আবারো তাঁর বাড়িতে যাই। বাড়িতে কাহাকেও না দেখে ডাক দেই। ভিতর থেকে ক্ষীণকন্ঠে তাঁর সাড়া পাই। ভিতরে না ঢুকে দরজায় বসে কথা বলি।

জানালেন চার দিন যাবৎ অসুস্থ পাতলা পায়খানা হচ্ছে। উঠে দাঁড়ালে শরীর কাপে, মাথা ঘুরে তাই শুয়ে আছেন। ডাক্তার দেখিয়েছেন কিনা জিজ্ঞাসা করলে জানান ছেলে ফার্মেসি থেকে ঔষধ এনে দিয়েছিল কোন কাজ হয়নি। দুপুরে খেয়েছেন কিনা জানতে চাইলে জানান ছেলে বউ ভগবান চৌধুরীহাট একটি দর্জি দোকানে সেলাই কাজ করে। যা পায় তা দিয়েই কোন রকমে সংসার চলে। কথার মাঝে জানালেন আলু ভাজি আর গন্ধ বাদালি পাতার বড়া রান্না করা হয়েছে তা দিয়ে দুপুরের খাবার হবে।

জমিদার, বিপুল ধন সম্পত্তির মালিক যাত্রা মোহন সেন এর দৌহিত্র আর ব্যারিস্টার যতীন্দ্রমোহন সেন এর পুত্র, মা যার সর্বভারতীয় কংগ্রেস নেত্রী নেলী সেনগুপ্ত, বিপুল ঐশ্বর্য্যের মাঝে যার জন্ম তারই দিন কাটে আজ অনাহারে অর্ধাহারে। অর্থাভাবে চিকিৎসা হয় না।

কথায় কথায় জানালেন ৭১ সালে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন দেশ মাতৃকার টানে বঙ্গবন্ধুর আহ্বানে। যুদ্ধ করে দেশকে হানাদার মুক্ত করে ফিরে এসে দেখেন তাঁর ভিটেমাটি জায়গা-জমি দখল হয়ে গেছে। যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন কিন্তু দখল হওয়া নিজের ভিটেমাটি আর ফেরত পাননি। তৎকালীন চেয়ারম্যান, মেম্বারদের দ্বারে দ্বারে ঘুরছেন কিন্তু লাভ হয়নি।

পরাধীন দেশে ঐশ্বর্যবান স্বাধীন দেশে সহায়-সম্বলহীন। এমনকি মুক্তিযোদ্ধার স্বীকৃতিও মেলেনি। এভাবে কেটেছে গত ৫০টি বছর। দখলে উন্মত্ত আমরা কখনো ভাবি না সবকিছুরই একটা পরিনাম আছে। উন্মত্ত নেশায় প্রকৃতিকে দখল করেছি। তাই প্রকৃতিও প্রতিশোধ নিচ্ছে।

“করোনাভাইরাস” কি ভয়ংকর মৃত্যু, পরিবার-পরিজনহীন ধুঁকে ধুঁকে মরা। তবু আমরা যদি সতর্ক না হই প্রকৃতি আরো ভয়ঙ্কর প্রতিশোধ নেবে। “তাই সময় থাকতে সাবধান” । পুনশ্চঃ আজকে আমি তাকে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে দিয়েছি। পুলিশ সুপার মহোদয়ের সৌজন্যে একমাস চলবে এমন খাদ্য সামগ্রীও দিয়ে এসেছি। (ফেইসবুক থেকে নেয়া)

লেখকঃ অফিসার্স ইনচার্জ, চন্দনাইস থানা, চট্টগ্রাম।

দৈনিক বরিশাল ২৪

পরাধীন দেশের ঐশ্বর্যবান মিলন কান্তি স্বাধীন দেশে সহায়-সম্বলহীন!

বুধবার, এপ্রিল ২৯, ২০২০ ৮:২২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্