পরিবেশ সংক্ষরণে ছাদবাগান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পরিবেশ সংক্ষরণে ছাদবাগান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৫, ২০১৯ ১১:৪৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

পরিবেশ সংক্ষরণে ছাদবাগান

৭১

অনলাইন নিউজ: আমাদের দেশে ক্রমবর্ধমান জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদ অধিক ব্যবহারের ফলে পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে। বিশেষ করে শহরাঞ্চলে অধিক জনসংখ্যা, অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইডও পার্টিকুলেট ম্যাটারস ইত্যাদি বিশ্ব উষ্ণায়ন তথা তাপমাত্রা বৃদ্ধির মূল কারণ। ফলে গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে তাপমাত্রা বাড়ছে এবং শহরে তাপদ্বীপ প্রভাব (Urban Heat Island Effect) সৃষ্টি করছে।

এছাড়া শহর এলাকায় অধিক দালান কাঠামো, জলাধার ও সবুজায়ন হ্রাস, অপরিকল্পিত শহরায়ন ও শিল্পায়নের ফলে শহরের পরিবেশ দূষণ ক্রমাগত বাড়ছে। তাই শহরে বাড়ির ছাদ উপযুক্ত জায়গা যেখানে বাগান তৈরির মাধ্যমে নাগরিকদের জন্য বিশুদ্ধ বাতাস, বাস্তুু সংস্থানের উন্নয়ন, খাদ্য, ওষুধ ইত্যাদির নিরাপত্তা বৃদ্ধি করা সম্ভব।

কিন্তু খোদ রাজধানী ঢাকা শহরে টেকসই কৃষির চর্চা কম; এর কারণ হলো মানুষের সচেতনতার অভাব, সীমিত দক্ষতা, সরকারি ও বেসরকারি উদ্যোগের অভাব ও বাগানের সঙ্গে পরিবেশের সম্পর্কের জ্ঞানের সীমাবদ্ধতা। গবেষণায় দেখা গেছে, গ্রীষ্মকালে ছাদবাগান সংশ্লিষ্ট দালানের কক্ষের ভেতরের তাপমাত্রা ১.০-১.২৫ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমায়, যা বিদ্যুতের চাহিদা কমায়।

এছাড়া ছাদবাগান এলাকায় কার্বন ডাইঅক্সাইডের পরিমান ৭০ পিপিএম পর্যন্ত কমায়। যদি ঢাকা শহরে ব্যাপকভাবে ছাদবাগানের প্রসার করা যায়, তবে এটি কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য বায়ু দূষণকারী উপাদানের মাত্রা কমিয়ে শহরে তাপদ্বীপ প্রভাব ও পরিবেশ দূষণ কমাবে। এছাড়া এর মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টির চাহিদা পূরণে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। ছাদে বৃষ্টির পানি ধরে রেখে গৃহস্থালি ও বাগানের সেচ কাজে ব্যবহার করার সুযোগ আছে।

আমরা সবসময় লক্ষ করি, অনেকেই বাগান করেন কিন্তু একটা সময় পর এটার অস্তিত্ব আর পাওয়া যায় না। এক্ষেত্রে যে বিষয়গুলো সামনে উঠে আসে সেগুলো হলো, গবেষণা ও কারিগরি সহায়তার অভাব, নগর কৃষি ও ভার্টিকেল ফার্মিং সম্পর্কে নগরবাসীর জ্ঞানের অভাব, মডেলভিত্তিক ছাদবাগানের অপ্রতুলতা, ছাদকৃষি সফলতায় গবেষণা ও সম্প্রসারণে সংযোগের ঘাটতি, নগরবাসী, মালি ও সম্প্রসারণে নিয়োজিত জনবলের প্রশিক্ষণের অভাব, বাগান মনিটরিংয়ের অভাব, বাগানের প্রয়োজনীয় উপাদান সহজলভ্য নয়, ছাদকৃষিতে ক্লাইমেট স্মার্ট কৃষির কারিগরি জ্ঞানের অভাব, সমন্বিত বালাই ব্যবস্থাপনা সম্পর্কিত জ্ঞানের অভাব, বিল্ডিংয়ের ক্ষতিসহ মূল্যমান কমে যাওয়ার ভয়ের আশঙ্কা ইত্যাদি।

এজন্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল বোটানি বিভাগ বিশ্ববিদ্যালয়ে ছাদবাগানভিত্তিক ইকো-সেন্টার (Eco-Centre) স্থাপন করেছে। এই ইকো সেন্টারের মাধ্যমে পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রম শুরু করেছে যেমন: ছাদে বাগানকরণ, সৌরবিদ্যুতের ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহার, কম্পোস্টিং, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, কার্বন শোষণ ও বায়ুদূষণ কমানো ইত্যাদি। ছাদবাগান আগ্রহীদের নিয়মিত পরামর্শ প্রদান ও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এই ইকো সেন্টারে।

কীভাবে ছাদবাগান করবেন, আসলে সঠিকভাবে ছাদে বাগান করার কতগুলো পর্যায় ক্রমিক ধাপ রয়েছে, যেমন প্রকৌশলী দ্বারা ছাদের সুরক্ষা পরীক্ষা করা, প্রকৌশলীর মতে ছাদবাগানের ওজন বিতরণ, ছাদবাগানের লে-আউট, ছাদে সেচ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা, গাছ রোপণ কাঠামো ও মাধ্যম, ছাদবাগানের নিরাপত্তা, বাগানের প্রয়োজনীয় ছোটো যন্ত্রপাতি ক্রয়, গাছ, বীজ, সার, চারা গাছ ইত্যাদি।

সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, তাহলো ছাদবাগানের রক্ষণাবেক্ষণ। ছাদবাগান করতে হলে ক্লাইমেট স্মার্ট কৃষিপ্রযুক্তি যেমন, উপযোগী ফসল ও জাত, মাটির পুষ্টি ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, শস্য বহুমুখীকরণ প্রভৃতি জানতে হবে।

এছাড়া যে বিষয়গুলো খুব বেশি জরুরি, তা হলো— ছাদবাগান টেকসই ও দীর্ঘস্থায়ী করতে হলে বেশ কিছু ব্যবহূত কৌশল নিতে হবে। যেমন: গাছ উত্পাদন মাধ্যম, কেঁচো সার, বায়োচার, ভার্মিকোলাইট, পারলাইট ও জিওলাইট, হিউমিক এসিড ও নারিকেলের ছোবড়া, বিশেষ সেচ/ড্রিপ সেচ, বায়োস্টিমুলেটর, অক্সিন, জিব্রেলিন, স্যালিসাইলিক এসিড সম্পর্কে কিছুটা ধারণা অর্জন করা প্রয়োজন।

জাতীয় কৃষি নীতি-২০১৮ তে বিশেষায়িত কৃষির আওতায় ছাদকৃষির প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণের উপর গুরুত্ব প্রদান করা হয়েছে। ছাদবাগান স্থাপনের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ ও আর্থিক ও কারিগরি সহায়তা বেশ জরুরি।

সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ছাদবাগান সম্প্রসারণের কৌশল নির্ধারণ করাও প্রয়োজন। আর্থিক ও সামাজিক চাহিদা বিশ্লেষণ করে ছাদবাগান প্রকল্প নেয়া উচিত। বৃষ্টির পানি ও সেচের অতিরিক্ত পানি নিষ্কাশনে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা এবং ছাদবাগানে ক্লাইমেট স্মার্ট কৃষিপ্রযুক্তি ব্যবহার করে ফসল উৎপাদন করা বাঞ্ছনীয়।

লেখকদ্বয় : অধ্যাপক, এগ্রিকালচারাল বোটানি বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা এবং সমাজসেবা সম্পাদক, গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্ট

দৈনিক বরিশাল ২৪

পরিবেশ সংক্ষরণে ছাদবাগান

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০১৯ ১১:৪৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত