পরীক্ষা পেছাতে পারে পাঁচ-ছয় মাস তবু অটোপাস দেয়া হবে না : চেয়ারম্যান
অনলাইন নিউজঃপাঁচ-ছয় মাস পিছিয়ে হলেও এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষাগুলো নেয়া হবে তবু অটোপাস দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ড ও আন্ত: বোর্ড চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ। তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ছোটখাটো পরীক্ষা হলেও পরীক্ষা হবে। গত বছর পুরো সিলোবাস শেষ করেছিল পরীক্ষার্থীরা। করোনার কারণে পরীক্ষা না নিয়ে আগের দুই পরীক্ষার ফলের ভিত্তিতে মুল্যায়ন করে ফল প্রকাশ করা হয়েছিলো। কিন্তু এবার শিক্ষার্থীরা পড়তেই পারেনি। তাই তাদেরকে অটোপাস দেয়ার সুযোগ নেই। সূত্রঃ দৈনিক শিক্ষা ডটকম












