'পল্লীবন্ধু পদক’ পা‌চ্ছেন ডা. জাফরুল্লাহসহ ৮ জন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪'পল্লীবন্ধু পদক’ পা‌চ্ছেন ডা. জাফরুল্লাহসহ ৮ জন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ১৮, ২০২২ ৮:২৭ অপরাহ্ণ
A- A A+ Print

‘পল্লীবন্ধু পদক’ পা‌চ্ছেন ডা. জাফরুল্লাহসহ ৮ জন

৪৭

অনলাইন নিউজঃজাতীয় পা‌র্টির (জাপা) প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপ‌তি হু‌সেইন মুহম্মদ এরশা‌দের স্মর‌ণে প্রব‌র্তিত ‘পল্লীবন্ধু পদক’ পা‌চ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রা‌স্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ আট বি‌শিষ্ট ব্যক্তি। শুক্রবার দ‌লের বনানী কার্যাল‌য়ে সংবাদ স‌ম্মেল‌নে তা‌দের নাম ঘোষণা ক‌রেন জাপা চেয়ারম্যান জিএম কা‌দের।

আগামী রোববার এরশা‌দের ৯৩তম জন্ম‌দি‌নে রাজধানীর পাঁচ তারকা হো‌টে‌লে আনুষ্ঠা‌নিকভা‌বে তা‌দের হা‌তে পদক তু‌লে দেওয়া হ‌বে। পল্লীবন্ধু পদক ২০২১ এর জন্য ম‌নোনীতরা হ‌লেন- স্বা‌স্থ্যে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাহিত্যে কবি ফজল সাহাবুদ্দিন (মরণোত্তর), কৃষিতে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, সঙ্গী‌তে এন্ড্রু কিশোর (মরণোত্তর), শিক্ষায় অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্ল্যাহ, গ্রামীণ উন্নয়‌নে কামরুল ইসলাম সিদ্দিক (মরণোত্তর) ও ক্রীড়ায়  গোলাম সরোয়ার টিপু, শিল্পে বীর মুক্তিযোদ্ধা শিল্পপতি আব্দুল ওয়াহেদ বাবুল। পদকের সঙ্গে উত্তরীয়, ক্রেস্ট, সম্মাননা পত্র এবং এক লাখ টাকা সম্মানী দেওয়া হবে।

সংবাদ স‌ম্মেল‌নে উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এসএম ফয়সাল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।সূত্রঃদৈনিক সমকাল

দৈনিক বরিশাল ২৪

‘পল্লীবন্ধু পদক’ পা‌চ্ছেন ডা. জাফরুল্লাহসহ ৮ জন

শুক্রবার, মার্চ ১৮, ২০২২ ৮:২৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান   বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড   সিরিজ জয় বাংলাদেশের   ডে কেয়ার-শিশু শিক্ষায় ‘শ্রমিক সন্তুষ্টি’ বেড়েছে প্রায় দ্বিগুণ   ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী   এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া   তরমুজে ইঁদুর মারার বিষেই মৃত্যু একই পরিবারের সেই ৪ জনের   ভারত থেকে আসা পানির ঢলে নিমজ্জিত গোমস্তাপুরের বিস্তীর্ণ বোরো খেত, দিশাহারা কৃষক   চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছে নতুন ঠিকানা, উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী   রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ   বৃষ্টির কাছে হার মানছে সবাই, চট্টগ্রাম শহরে অসহনীয় জলাবদ্ধতা   চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী   বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের   ইমতিয়াজ চৌধুরী লাখুটিয়া দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত   ২০২৬ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে স্কলার আইডিয়াল স্কুলের বিদায় সংর্বধনা অনুষ্ঠিত   বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড   সবজির দামে ঊর্ধ্বগতি, ভোগান্তিতে ক্রেতারা   বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুলের এসএসসি পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত   ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে