পাওয়ার প্লে’তে পাওয়ারফুল ব্যাটিং - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পাওয়ার প্লে’তে পাওয়ারফুল ব্যাটিং - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ০৬, ২০২০ ২:৫৯ অপরাহ্ণ
A- A A+ Print

পাওয়ার প্লে’তে পাওয়ারফুল ব্যাটিং

৯৪

অনলাইন নিউজঃ শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। প্রথম ১০ ওভার পাওয়ার প্লে’তে পাওয়ার ব্যাটিংই করেছে স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস মিলে কোনো উইকেট না হারিয়ে ৫৬ রান করেছে। যার মধ্যে বাউন্ডারি ছিল ৮টি।

আজ (৬ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচেই লাল সবুজ জার্সিতে শেষবারের মত টস করতে নামেন মাশরাফি বিন মুর্তজা। যদিও শেষ টস ভাগ্যে হেরে যান তিনি। তাতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল সফরকারী জিম্বাবুয়ে।

এ দিকে চার পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অভিষেক হলো দুই তরুণ-আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ নাঈম শেখের। এছাড়া একাদশে ফিরেছেন পেসার মুস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।

আর মাশরাফির যাবার বেলায় নেই তার দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিম। এছাড়া একাদশ থেকে বাদ পড়েছেন শফিউল ইসলাম, আল-আমিন হোসেন ও নাজমুল হোসেন শান্ত। নেই হঠাৎ দলে ডাক পাওয়া সৌম্য সরকারও। তবে কোন পরিবর্তন নেই জিম্বাবুয়ের একাদশে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে দারুণ জয়ে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। সেক্ষেত্রে তৃতীয় ওয়ানডে জিতলে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার পাশাপাশি অধিনায়ক মাশরাফিকেও বিদায়ী উপহার দিতে পারবে টাইগাররা। আপাতত ওই আশায় ডমিঙ্গোর শিষ্যরা।

দৈনিক বরিশাল ২৪

পাওয়ার প্লে’তে পাওয়ারফুল ব্যাটিং

শুক্রবার, মার্চ ৬, ২০২০ ২:৫৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ