পাকিস্তান সফরে যাচ্ছেই শ্রীলঙ্কা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পাকিস্তান সফরে যাচ্ছেই শ্রীলঙ্কা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২০, ২০১৯ ১১:৩৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

পাকিস্তান সফরে যাচ্ছেই শ্রীলঙ্কা

১১৭

অনলাইন নিউজ : শ্রীলঙ্কা ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে নানা নাটকীয়তার অবশেষে অবসান হতে চলেছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্তে অনড় থাকতে পারলো। পরিকল্পনা অনুযায়ী তারা পাকিস্তান সফরে যাচ্ছে বলেই জানালো আজ।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ আশ্বাস পাওয়ার পরই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সফরের ব্যাপারে তাদের শেষ সিদ্ধান্তের কথা আজ জানিয়ে দিলো।

মূলতঃ পাকিস্তান তাদের দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যাক্তি, তথা প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্টকে যে নিরাপত্তা প্রদান করে থাকে, একই মানের নিরাপত্তা ব্যবস্থা শ্রীলঙ্কা ক্রিকেট দলের জন্য করা হবে বলে নিশ্চয়তা দিয়েছে। এরপরই শ্রীলঙ্কা ক্রিকেট দল পাকিস্তান সফরে যাওয়ার কথা ঘোষণা করে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহন ডি সিলভা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘পাকিস্তান সরকারের পক্ষ থেকে শ্রীলঙ্কায় নিয়োজিত দেশটির হাই কমিশনার আমাদের সরকারকে নিশ্চয়তা দিয়েছে যে, তাদের দেশের সরকার প্রধানের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা করা হয়, আমাদের ক্রিকেট দলের জন্যও একই নিরাপত্তা ব্যবস্থা দেয়া হবে। সে সঙ্গে তিনি অনুরোধ করেন, আমদের ক্রিকেট দলে তাদের দেশে প্রেরণ করার জন্য। এরপরই আমরা সেই সফরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।’

এই সিরিজ নিয়ে শুরু থেকেই ছিল চরম অনিশ্চয়তা। প্রথমে শ্রীলঙ্কার সিনিয়র ১০ ক্রিকেটার পাকিস্তান যাবে না বলে জানিয়ে দেয়। যার ফলে লাহিরু থিরিমানে এবং দাসুন সানাকাকে অধিনায়ক করে শ্রীলঙ্কা দল ঘোষণা করে। এরই মধ্যে হঠাৎ খবর আসে, পাকিস্তানে লঙ্কান ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার নতুন খবর।

যে কারণে শ্রীলঙ্কা সরকার এবং ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, তারা আবারও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবে। এরপরই পাকিস্তানে দল পাঠানোর সিদ্ধান্ত পূণর্বিবেচনা করবে তারা। তবে পাকিস্তান নিশ্চয়তা দেয়, তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেবে। অবশেষে আজ লঙ্কান বোর্ডের ঘোষণায় সেই অনিশ্চয়তা কেটে গেলো।

দৈনিক বরিশাল ২৪

পাকিস্তান সফরে যাচ্ছেই শ্রীলঙ্কা

শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০১৯ ১১:৩৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ