পিসিবিকে একহাত নিলেন রশিদ লতিফ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পিসিবিকে একহাত নিলেন রশিদ লতিফ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৫, ২০২০ ২:১৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

পিসিবিকে একহাত নিলেন রশিদ লতিফ

১১০

সাবেক পাক অলরাউন্ডার শহীদ আফ্রিদির করোনা আক্রান্তের খবরে দুঃখের ছায়া নেমে আসে দেশটির ক্রীড়াঙ্গনজুড়ে।

সেই দুঃসংবাদের কাটতে না কাটতে নতুন ধাক্কা পেল দেশটি ক্রিকেট সমর্থকরা।

এক-দুজন নয়, পাকিস্তান দলের একসঙ্গে ১০জন ক্রিকেটার মহামারী করোনায় আক্রান্ত হয়েছেন।

আর এই ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকেই (পিসিবি) দায়ী করে একহাত নিলেন সাবেক পাক অধিনায়ক রশিদ লতিফ।

ইংল্যান্ডে সিরিজ উপলক্ষে ক্রিকেটারদের অনুশীলনে পিসিবি’র অপেশাদারিত্বের কারণেই এসব ক্রিকেটারকে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে বলে অভিযোগ করেছেন রশিদ।

বুধবার নিজের ইউটিউব চ্যানেলে রশিদ লতিফ বলেছেন, ‘করোনা সংক্রমণের মধ্যে ক্রিকেটারদের জন্য পিসিবি যে আউটডোর অনুশীলনের বন্দোবস্ত করেছিল সেখানে সামাজিক দূরত্ব বজায়ের নিয়ম ঠিকঠাক মেনে চলা হয়নি।’

তিনি বলেন, কার্যত বিনা বাধায় কোনো রকম সুরক্ষা না নিয়েই ক্রিকেটাররা আউটডোর প্র্যাকটিস করছিলেন। সুতরাং এমন একটা বিপদ আসন্ন ছিল। দলের ১০ ক্রিকেটার এই মহামারীতে আক্রান্ত হয়ে গেলেন। এটা পিসিবি এবং ক্রিকেটারদের অপেশাদারিত্বের নমুনা ছাড়া আর কিছুই নয়।

রশিদের এমন অভিযোগের পর পিসিবি থেকে কোনো বক্তব্য আসেনি।

উল্লেখ্য, ট্রাই ন্যাশন সিরিজ খেলতে আর এক সপ্তাহ পর ইংল্যান্ডে উড়াল দেয়ার কথা পাকিস্তান ক্রিকেট দলের।

তার প্রস্তুতির কার্যক্রম অনুসারে করোনা টেস্ট করালে ১০ ক্রিকেটারের শরীরে পজিটিভ শনাক্ত হয়।

এরপরও ইংল্যান্ড সফর থেকে পিছিয়ে আসার পক্ষপাতি নয় পিসিবি। ইংল্যান্ড সফরের সমস্ত পরিকল্পনা অপরিবর্তিত রেখে পিসিবি কিছু নির্দেশিকা জারি করেছে।

আক্রান্ত সব ক্রিকেটার এবং এক সাপোর্ট স্টাফকে তাদের এবং পরিবারের স্বার্থে হোম-আইসোলেশনের পরামর্শ দিয়েছে পিসিবি।

তথ্যসূত্র: দ্য স্টেটমেন্ট

দৈনিক বরিশাল ২৪

পিসিবিকে একহাত নিলেন রশিদ লতিফ

বৃহস্পতিবার, জুন ২৫, ২০২০ ২:১৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ