পেঁয়াজের বাজার মনিটরিং করতে ফরিদপুরে যুগ্ন সচিব সফিক জামান
নিজস্ব প্রতিবেদক: হঠাৎ পেঁয়াজের বাজার মনিটরিং করতে ফরিদপুরে অবস্থান করছেন বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ন সচিব সফিক জামান। মঙ্গলবার তিনি ফরিদপুরের বিভিন্ন বাজার মনিটরিং করেছেন। ফরিদপুরে ৮০/- দরে পিঁয়াজ বিক্রী হচ্ছে।
আজ সকাল থেকে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার, জেলা মার্কেটিং অফিসারের সাথে কয়েকদফা সভা করেছেন। এরপর সবাইকে নিয়ে পিঁয়াজের পাইকারী বাজার সরেজমিনে পরিদর্শন করেছেন। এসময় আড়তদার সহ ব্যবসায়ীদের সাথে কথা বলে পেঁয়াজের মূল্য কমিয়ে আনার আহবান জানান।
পেঁয়াজের বর্তমান মজুদ, বাজার মূল্য ও সরবরাহ পরিস্থিতি মনিটরিং এর নিমিত্তে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে গতকাল রাতেই ফরিদপুরে আসি।
আজ বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকলকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে সুত্রে জানা গেছে। ওই সভায় পিঁয়াজের বাজার স্থিতিশীলরাখতে বিভিন্ন সিদ্ধান্ত হতে পারে।












