ফরিদপুরের ৬ টি ইউনিয়নের মাতৃসেবা এম্বুলেন্সগুলোর অবস্থা জনাকীর্ণ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ফরিদপুরের ৬ টি ইউনিয়নের মাতৃসেবা এম্বুলেন্সগুলোর অবস্থা জনাকীর্ণ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ২৯, ২০২১ ৯:৩৮ অপরাহ্ণ
A- A A+ Print

ফরিদপুরের ৬ টি ইউনিয়নের মাতৃসেবা এম্বুলেন্সগুলোর অবস্থা জনাকীর্ণ

১৪০

মো: ইয়াছিন আলী শেখ ঈশ্বরদী পাবনা প্রতিনিধি : মানুষের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা অন্যতম। তাই জনগনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এলজিএপি (প্রকল্প ২)- ২০১৫-১৬ এর আওতায় পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে তৎকালীন পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো ফরিদপুর উপজেলার ছয়টি ইউনিয়নে প্রসূতি মা ও শিশুদের অগ্রাধিকার দিয়ে এম্বুলেন্স সার্ভিস চালু করেন।

১৪৫.৪৭ বর্গ কিলােমিটার আয়তনের ফরিদপুর উপজেলার জনসংখ্যা প্রায় ১,৩৫,৪৯১ জন। বিশাল এ জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে এমন এম্বুলেন্স সার্ভিস চালু করায় প্রশংসিত হয়েছিলেন রেখা রানী বালো।

স্থানীয়সূত্রে জানা যায়, ইউনিয়ন পর্যায়ে এম্বুলেন্স সার্ভিস চালু করার পর জনসাধারনের কষ্ট কিছুটা লাঘব হয়েছিলো। কিন্তু সময়ের ব্যাবধানে এম্বুলেন্সগুলোর জনাকীর্ণ অবস্থার কারনে জনগনের দূর্ভোগ আবারো আগের স্থানেই ফিরে এসেছে। আবারো গর্ভবতী নারী ও শিশুদের হাসপাতালে নিতে দূর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

সরজমিনে গিয়ে দেখা যায়, এম্বুলেন্স গুলো এখন আর চলে না। অনেকদিন চলাচল না থাকায় চাকা ও ইঞ্জিন বিকল হয়ে গেছে। ইউনিয়ন পরিষদের ডাস্টবিন হিসেবেও ব্যাবহার হচ্ছে, যেখানে রাখা হচ্ছে অপ্রয়োজনীয় সামগ্রী।

এম্বুলেন্স গুলোর এমন অবস্থার কথা জানতে চাইলে ফরিদপুরের পুংগলী ও হাদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান ও সেলিম রেজার জানান, “সে সময় জেলা প্রশাসক মহোদয় প্রত্যেক ইউনিয়নে একটি করে মাতৃসেবা তিনচাকা এম্বুলেন্স দিয়েছিলেন। কিন্তু অনেকদিন বয়স হওয়ায় তা এখন অচল হয়ে পড়েছে। চাকাগুলো নষ্ট হয়ে গেছে। এ বিষয়ে আমরা উপজেলার মাসিক সভায় আলোচনা করেছিলাম কিভাবে এটি আবার চালু করা যায়। কিন্তু তেমন কোনো সিদ্ধান্ত আসে নি।”

ফরিদপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন বলেন, এম্বুলেন্সটি এখন আর চলার অবস্থায় নেই।বর্তমান সময়ে আরও আধুনিক এম্বুলেন্স দরকার। সব ইউনিয়নে সম্ভব না হলেও সদর থেকে দূরর্বর্তী ইউনিয়নগুলোতে হলেও আধুনিক এম্বুলেন্স প্রয়োজন। তাতে জনগন সুবিধা ভোগ করতে পারবে।

এ বিষয়ে কথা বলতে ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম হোসেনের সঙ্গে মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয় নি।

তবে জনসাধারণের দাবী তাদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে আবারো এই এম্বুলেন্সগুলো সচল করা হোক।

দৈনিক বরিশাল ২৪

ফরিদপুরের ৬ টি ইউনিয়নের মাতৃসেবা এম্বুলেন্সগুলোর অবস্থা জনাকীর্ণ

শুক্রবার, জানুয়ারি ২৯, ২০২১ ৯:৩৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত