ফেরার পথে ঈদের দিন সড়কে প্রাণ গেল ৩ গরু বিক্রেতার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ফেরার পথে ঈদের দিন সড়কে প্রাণ গেল ৩ গরু বিক্রেতার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১২, ২০১৯ ৩:০৮ অপরাহ্ণ
A- A A+ Print

ফেরার পথে ঈদের দিন সড়কে প্রাণ গেল ৩ গরু বিক্রেতার

৫৩

অনলাইন নিউজ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকের ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজান গ্রাম এলাকার মনোয়ার হোসেন (২৪), ওবায়েদ হেসেন (৪২) এবং ইজাহার (৪৫)।

পুলিশ জানায়, হতাহতরা কোরবানির জন্য ঢাকার গাবতলী হাটে গরু বিক্রি করতে এসেছিলেন। বেশকিছু গরু বিক্রির পর ভোর রাতে অবিক্রিত ১১টি গরুসহ ১৮ জন ব্যবসায়ী ট্রাকে করে গ্রামের বাড়ি কুষ্টিয়া ফিরছিলেন।

পথে মানিকগঞ্জের পুখুরিয়া এলাকায় তাদের বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হন আরও সাতজন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন গরু ব্যবসায়ীর মৃত্যু হয়।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়ামিন উদ-দৌলা বলেন, সোমবার ভোরে গাবতলী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জোকা এলাকায় খাদে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়।

এ সময় দুই গরু ব্যবসায়ী নিহত হন। এ ছাড়া আহত হন আরও সাতজন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যান আরও একজন।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

দৈনিক বরিশাল ২৪

ফেরার পথে ঈদের দিন সড়কে প্রাণ গেল ৩ গরু বিক্রেতার

সোমবার, আগস্ট ১২, ২০১৯ ৩:০৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড