বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমরা এগিয়ে চলবঃ বিএমপি কমিশনার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমরা এগিয়ে চলবঃ বিএমপি কমিশনার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৬, ২০২১ ১২:৪৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমরা এগিয়ে চলবঃ বিএমপি কমিশনার

১৬৩

মোঃ জিহাদ রানাঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভার বক্তব্যে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধু একটা আদর্শ, বঙ্গবন্ধু মরতে পারেনা, তাঁর আদর্শ নিয়ে আমরা এগিয়ে চলবো। এই দেশ স্বাধীন করার জন্য জন্ম নেয়া বঙ্গবন্ধু ছিলেন প্রকৃতি প্রদত্ত নেতা, এই দেশ স্বাধীন ভূখন্ডে পরিনত করার মেধা মনন, যোগ্যতা নিয়েই তিনি জন্ম নিয়েছিলেন।

১৫ আগস্ট রোববার সকাল ১১ টায়” ১৫ আগস্ট জাতীয় শোক দিবস” পালন উপলক্ষে, জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম বরিশালে জেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভা, পুরস্কার ও যুবঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএমবার বলেন, আমাদের জাতি স্বত্তা , অধিকার আদায় ও স্বাধীন ভূখন্ডের জন্য এই দেশ কেমন করে চলবে তা তিনি দেশ স্বাধীন হওয়ার পর বলে গিয়েছেন, এমনকি স্বাধীন বাংলাদেশ পুলিশের উদ্দেশ্যে বিভিন্ন বক্তব্যে বলে গিয়েছেন, পুলিশ বাহিনীর বিভিন্ন কর্মসূচিতে তিনি বলতেন, তোমরা ব্রিটিশ পুলিশ নও, তোমরা পাকিস্তানের পুলিশ নও, তোমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের পুলিশ।” তাঁর সেই বক্তব্য ও আদর্শ বুকে লালন করে আজ বাংলাদেশ পুলিশ সত্যিকারের একটি মানবিক পুলিশ তথা জনবান্ধব পুলিশে পরিনত করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে।

তিনি শুধুমাত্র একটি পতাকা ও একটু ভূখণ্ডের মধ্য দিয়েই তিনি মুক্তির কথা বলেননি বরং চিন্তা চেতনা ও মননে, জ্ঞান-বিজ্ঞানে দক্ষ একটি প্রযুক্তিনির্ভর, ঐক্যবদ্ধ অগ্রসর সোনার বাংলা বিশ্বের দরবারে মাথা উঁচু করে সগর্বে এগিয়ে চলার কথাই তিনি বলেছেন।

তিনি যেখানেই বঞ্চনা ও মানবিকতার বিপর্যয় দেখেছেন, সেখানেই দেশপ্রেম ও মমত্ববোধ নিয়ে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। নিজের পরিধেয় একমাত্র জামাটি ও খুলে দিয়েছেন বঞ্চিত মানুষ কে। তার এমন মানবিকতা ও মমত্ববোধের অসংখ্য উদাহরণ তার জীবনী পর্যালোচনায় দেখা যায়। সেই মহান মুক্তিকামি নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকের এই দিনে কতিপয় বিপদগামী মীরজাফরের দল ষড়যন্ত্র করে নৃশংসভাবে স্ব পরিবারে হত্যা করে।

এখন সেই ষড়যন্ত্রকারীদের যেসব উত্তরসূরিরা এ দেশকে পিছনে টেনে নিয়ে যেতে পিছু নিয়েছে , সেই
শত্রুদের পরাভূত করে সোনার বাংলাকে এগিয়ে নিয়ে, এই দিবসগুলোতে তার আদর্শে হৃদয়কে শানিত করে বাস্তবায়ন করার মাধ্যমে এ দেশ সত্যিকার অর্থে একটি সমৃদ্ধ নিরাপদ সোনার বাংলায় পরিনত করা সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক বরিশাল ২৪

বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমরা এগিয়ে চলবঃ বিএমপি কমিশনার

সোমবার, আগস্ট ১৬, ২০২১ ১২:৪৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ