বরগুনায় ১০ কিলোমিটার ভার্চুয়াল দৌড় অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরগুনায় ১০ কিলোমিটার ভার্চুয়াল দৌড় অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৮, ২০২০ ১১:১৫ অপরাহ্ণ
A- A A+ Print

বরগুনায় ১০ কিলোমিটার ভার্চুয়াল দৌড় অনুষ্ঠিত

১২১
মংচিন থান, বরগুনা প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় নিহত পর্বতারোহী ও ক্রীড়াবিদ রেশমা নাহার রত্নার স্মরণে ও সুবিচারের দাবিতে ভার্চুয়াল দৌড় অনুষ্ঠিত হয়েছে বরগুনায়।
শুক্রবার (২৮ আগস্ট) সবুজ বরগুনা ও বরগুনা এ্যাডভেঞ্চার গ্রুপের আয়োজনে সকাল ৬ টায় বরগুনা প্রেসক্লাবের সামনে থেকে এ দৌড় অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সামনে থেকে শুরুকরে কাঠপট্টি, পশ্চিম বরগুনা, ঢলুয়া ও বড়ইতলা ফেরিঘাট হয়ে  ১০ কিলোমিটার পথ অতিক্রম করে সকাল ৮ টার দিকে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে দৌড় শেষ হয়।
এ দৌড় কর্মসূচিতে অংশগ্রহণ করেন ব্যারিস্টার সৌমিত্র সরদার, সবুজ বরগুনার প্রধান সমন্বয়ক আরিফ খান, ডাকসু সদস্য ও বরগুনা এ্যাডভেঞ্চার গ্রুপের প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম রাসেল ও দীপ্ত টিভির বরগুনা প্রতিনিধি শাহ আলীসহ সবুজ বরগুনা ও বরগুনা এ্যাডভেঞ্চার গ্রুপের প্রায় ২৫ জন সদস্য।
“সবুজ বরগুনা”র প্রধান সমন্বয়ক আরিফ খান বলেন, রেশমা নাহার রত্না একাধারে দৌড়বিদ, পর্বতারোহী ও সাইক্লিস্ট।
গত ৭ আগস্ট রাজধানীতে সাইকেল চালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় তিনি নিহত হন। এতে আমরা গভীরভাবে মর্মাহত। তার স্মরণে একই সময় দেশের ৫০টি স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসবে এই ঘটনার সুবিচারের দাবিতে আমরা ভার্চুয়াল দৌড়ে অংশ নিয়েছি।
“বরগুনা এ্যাডভেঞ্চার গ্রুপে”র প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম রাসেল বলেন, আমারও রত্না আপুর সাথে রানিং করার সৌভাগ্য হয়েছিল। আমরা চাই আর কোন ‘স্বপ্নবাজ রত্না’ যেন আমাদের মাঝ থেকে অকালে হারিয়ে না যায় অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনায়। আমরা রত্না হত্যার বিচার চাই এবং রাস্তায় আলাদা সাইকেল লেন চাই।
উল্লেখ্য, গত ৭ আগস্ট রাজধানীর শেরে বাংলা নগর থানার লেক রোড এলাকায় সাইকেল চালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারান পর্বতারোহী রেশমা রত্না।
দৈনিক বরিশাল ২৪

বরগুনায় ১০ কিলোমিটার ভার্চুয়াল দৌড় অনুষ্ঠিত

শুক্রবার, আগস্ট ২৮, ২০২০ ১১:১৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ