বরিশাল জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন ইকবাল হোসেন তাপস
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন ইকবাল হোসেন তাপস। নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হয়ে তীব্র লড়াই করে রাজনৈতিক অঙ্গনে প্রথম সারির নেতা হিসেবে অকল্পনীয় জনপ্রিয়তা অর্জন করেন তাপস। পার্টির সিদ্ধান্তের পরেও নেতাকর্মীদের চাপের মুখে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকেন তাপস। জনসাধারণের নিকট নানা কারণে সে নির্বাচন প্রশ্নবৃদ্ধ হলেও তাপসের সাহসী ভুমিকায় ত্রিশ বছরের দুর্নাম মুছে যায় স্থানীয় জাপার রাজনীতিতে। নেতাকর্মীরা ফিরে পায় হাড়ানো আমেজ।












