বরিশাল থেকে লঞ্চে চড়ে পদ্মা সেতুর উদ্বোধন দেখার যাত্রা শুরু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশাল থেকে লঞ্চে চড়ে পদ্মা সেতুর উদ্বোধন দেখার যাত্রা শুরু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৫, ২০২২ ১:২৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশাল থেকে লঞ্চে চড়ে পদ্মা সেতুর উদ্বোধন দেখার যাত্রা শুরু

৫৪

অনলাইন নিউজঃ রাত ১২টার পর থেকে ভোরের আলো ফোটার সময় অনেক। কিন্তু আত্মতুষ্টি খোঁজা মানুষগুলো বাড়ি বসে থাকতে পারেনি।রাতের বেলাই রওনা হয়েছেন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে। গাড়ি-ঘোড়া, যে যেভাবে পারছেন ছুটছেন।নতুন সূর্য উদয়ের সাথে সাথে দেখবেন বাস্তবে রূপ নেওয়া স্বপ্নকে।

শুক্রবার (২৪ জুন) রাতে লঞ্চে চড়ে পদ্মা সেতুর অনুষ্ঠানে যোগ দি‌তে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধশত বিলাসবহুল লঞ্চে ১ লাখ মানুষ রওনা করেছেন বাংলাবাজার ঘাটের উদ্দেশে।

তবে, পাশ ছাড়া কেউ অংশ নিতে পারছেন না।
বরিশাল নদীবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অর্ধশত লঞ্চের মধ্যে তাদের ঘাট থেকে আটটি ও ত্রিশ গোডাউন ঘাট থেকে একটি লঞ্চ পদ্মা সেতুর উদ্বোধনস্থলে যাচ্ছে।

বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দি‌তে দক্ষিণাঞ্চল থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষও উৎসাহ নিয়ে যাচ্ছেন। যাদের খাওয়া থেকে শুরু করে যাবতীয় সবকিছুর খরচ নেতৃবৃন্দ বহন করছেন।

আর যাদের নেওয়া হচ্ছে- তালিকা করে, কয়েক‌টি গ্রুপে ভাগ করে বিভিন্ন লঞ্চে আসন বিন্যাস করে দেওয়া হয়েছে। এ জন্য প্রত্যেকের জন্য পাশের মতো করে আলাদা কার্ড করে দেওয়া হয়েছে।

রাত ১০টার দি‌কে বরিশাল নদী বন্দরে গি‌য়ে দেখা গেছে, দলীয় নেতাকর্মীরা টা‌র্মিনা‌লে আসন‌বিন‌্যাস দেখে লঞ্চে উঠছেন। তার আগে টার্মিনাল গেটে ও লঞ্চে প্রবেশের মুখে কার্ড দেখা‌তে হচ্ছে প্রত্যেক‌কে। কার্ডধারীরা ব্যতীত কাউ‌কে লঞ্চের ভেতরে প্রবেশ করতে দেখা যাচ্ছে না। আর পুরো কাজ তদারকি করছেন আওয়ামী লীগের নেতারা।

লঞ্চগু‌লো‌তে করা হ‌য়ে‌ছে আলোকসজ্জা। বাজানো হচ্ছে দেশাত্ম‌বোধকসহ পদ্মা‌সেতু নি‌য়ে রচিত গান।

দক্ষিণাঞ্চলের অন্য জেলা-উপজেলা থেকে যাওয়া লঞ্চগু‌লো‌কেও সাজা‌নো হ‌য়ে‌ছে বাহারি সাজে। করা হয়েছে নানা আলোকসজ্জা। বরিশাল নদী বন্দর ত্যাগ করার সময় লঞ্চগু‌লো থেকে আতশবাজি ফোটান হচ্ছে। কীর্তন‌খোলা নদী তীর থেকে এ আনন্দ দেখছেন সাধারণ জনগণ।

উ‌দ্বোধনস্থ‌লে লঞ্চে থাকা নেতাকর্মীদের হা‌তে জাতীয় পতাকা থাকবে বলে জানিয়েছে বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সের‌নিয়াত সাদিক আবদুল্লাহ। সূত্রঃ বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডটকম

দৈনিক বরিশাল ২৪

বরিশাল থেকে লঞ্চে চড়ে পদ্মা সেতুর উদ্বোধন দেখার যাত্রা শুরু

শনিবার, জুন ২৫, ২০২২ ১:২৫ পূর্বাহ্ণ | আপডেটঃ জুন ২৫, ২০২২ ১:৩১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান   বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড   সিরিজ জয় বাংলাদেশের   ডে কেয়ার-শিশু শিক্ষায় ‘শ্রমিক সন্তুষ্টি’ বেড়েছে প্রায় দ্বিগুণ   ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী   এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া