বরিশালে নতুন ৩৪ জনসহ মোট করোনা আক্রান্ত ৫৬৬ জন
নিজস্ব প্রতিবেদক: বরিশালে ২৪ ঘন্টায় শনিবার (৬ জুন) সকাল ৮টা পর্যন্ত ৩৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ যাবত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৬৬ জন। আর করোনার সাথে যুদ্ধ করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৩৪ জনের মধ্যে চিকিৎসক, নার্স ও স্টাফসহ ১২ জন রয়েছেন।
এ পর্যান্ত জেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত ২৪জন চিকিৎসক, ৪১জন নার্স, ১১জন স্টাফ, মেডিকেল টেকনলজিস্ট, স্টোরকিপার, ড্রাইভার, কার্পেন্টার, পরিচ্ছন্নতাকর্মী সহ ৮৪ জন করোনায় আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়া গেছে।












