বরিশালে মাদকের বিরুদ্ধে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে মাদকের বিরুদ্ধে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৮, ২০১৯ ৪:০৮ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে মাদকের বিরুদ্ধে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান

৬২

নিজস্ব প্রতিবেদক: মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার পাশাপাশি মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একটি দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আহবান জানিয়েছেন বরিশাল রেঞ্জের  ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।

গতকাল বুধবার (১৭ জুলাই) বেলা ১১ টায় পিরোজপুর জেলা পুলিশ লাইনসে আত্মসমর্পণকারী মাদকসেবী/ ব্যবসায়ীদের পুনর্বাসন এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন বিরোধী একটি সুধী সমাবেশ অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

এসময় তিনি আরো বলেন, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতনসহ সকল অপরাধ দমনে পুলিশ ও সাধারণ জনগণকে একসাথে কাজ করতে হবে। পদ্মাসেতু নিয়ে যে গুজব রটানো হচ্ছে সে ব্যাপারেও সকলকে সতর্ক থাকতে তিনি আহবান জানান।

পিরোজপুর জেলা পুলিশ কতৃক আয়োজিত এই সুধী সমাবেশে নতুন করে আত্মসমর্পণকারী ১৭ জন সহ মোট ১১০ জন মাদকসেবী/ ব্যবসায়ী সভায় অংশগ্রহণ করে। অটোরিক্সা, সেলাই মেশিন, মাছধরার সরঞ্জাম, চায়ের দোকানের সামগ্রী ইত্যাদি দিয়ে সমাজে পুনর্বাসিত করা হয়।

আর কোনদিন মাদকের সাথে যুক্ত হবে না মর্মে আলোর পথে ফিরে আসা মাদকসেবী/ ব্যবসায়ীদের শপথ পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম বরিশাল রেঞ্জ, বরিশাল।

সুধী সমাবেশে আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, পৌরসভার মেয়র, প্যানেল মেয়র, সিনিয়র সাংবাদিক, স্কুলের প্রধান শিক্ষক, বিশিষ্ট সমাজসেবক, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর সদস্যসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ অন্যান্য মেম্বার, চেয়ারম্যান এবং স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পিরোজপুর জেলার পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান সমাবেশে সভাপতিত্ব করেন।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে মাদকের বিরুদ্ধে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান

বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০১৯ ৪:০৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ