বরিশালে যে কোন প্রতিষ্ঠানেই এডিস মশা বিস্তারের পরিবেশ পেলেই ব্যবস্থা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে যে কোন প্রতিষ্ঠানেই এডিস মশা বিস্তারের পরিবেশ পেলেই ব্যবস্থা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৩, ২০১৯ ১:২৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালে যে কোন প্রতিষ্ঠানেই এডিস মশা বিস্তারের পরিবেশ পেলেই ব্যবস্থা

৭৫

মো: জিহাদ রানা: আজ (৩ জুলাই) শনিবার বরিশালের সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছনতা সব প্রতিষ্ঠানেই পরিচ্ছনতা পরিচালনা করা হবে। এ উপলক্ষ্যে শুক্রবার রাতে জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক  এস এম অজিয়র রহমান এর সভাপতিত্বে বরিশাল জেলার সকল সরকারি-বেসরকরী, আধা-সরকারি, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও এনজিও, প্রতিষ্ঠান প্রধানগণকে নিয়ে অনুষ্ঠিত জরুরি সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে আজ (৩ আগস্ট) শনিবার সকাল ১০ টায় বরিশাল জেলাব্যাপি একযোগে এ কার্যক্রম চলবে বলে জানা গেছে।

এছাড়াও  আগামী (৭ আগস্ট) বুধবার সকাল ১০ টায় বিএনসিসি, স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক সংগঠন, জনপ্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ৩০ টি ওয়ার্ড, বরিশাল জেলার প্রত্যেকটি পৌরসভা, ইউনিয়ন পরিষদ সহ সমগ্র জেলাব্যাপি একযোগে পরিষ্কার-পরিচ্ছনতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।

উক্ত কার্যক্রমে সক্রিয়ভাবে ভাবে অংশগ্রহণ করার জন্য জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে  অনুরোধ জানানো হয়েছে।

সভায় জেলা প্রশাসক বলেন, যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিত্যক্ত ভূমি বা স্থাপনা এডিস মশা বিস্তারের উপযোগী পরিবেশ থাকবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয় সভায়।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে যে কোন প্রতিষ্ঠানেই এডিস মশা বিস্তারের পরিবেশ পেলেই ব্যবস্থা

শনিবার, আগস্ট ৩, ২০১৯ ১:২৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ