বরিশালে ১৫ দফা দাবিতে ট্রেড শ্রমিক ইউনিয়নের সম্মেলন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে ১৫ দফা দাবিতে ট্রেড শ্রমিক ইউনিয়নের সম্মেলন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ৩০, ২০১৯ ১২:৩৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালে ১৫ দফা দাবিতে ট্রেড শ্রমিক ইউনিয়নের সম্মেলন

৫৯

শামীম আহমেদ, বরিশালঃ বরিশালে বেসরকারী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের নিয়োগ পত্র প্রদান, সর্বনিম্ন মজুরী ১৬ হাজার টাকা করাসহ ১৫দফা দাবিতে ১৪তম বাংলাদেশ শ্রমিক ট্রেড ইউনিয়ন জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বরিশাল নগরের বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

বরিশাল জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুব আলম, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংগঠক মো. হাফিজুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও বিশিষ্ট শ্রমিক নেতা এ্যাড. একে আজাদ ও বরিশাল সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সাধারণ সম্পাদক স্বপন খন্দকার।

এ সময় আরও বক্তব্য রাখেন স্বপন দত্ত, মো. নান্নু মিয়া, খাদিজা বেগম বিনতা, সামসুল আলম খান, জোছনা বেগম, আলাউদ্দিন মোল্লা, আখতার হোসেন স্বপ্ন, নুর হোসেন হাওলাদার ও তুষার সেন প্রমুখ।

দাবিগুলোর মধ্যে রয়েছে, দোকান কর্মচারীসহ বেসরকারী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের নিয়োগ পত্র প্রদান, ন্যুনতম মজুরী ১৬ হাজার টাকা করা, বস্তিবাসীদের স্ব স্ব স্থানে বন্দোবস্ত, ষাটোর্ধ শ্রমমিকদের পেনশন, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের সরকারী তালিকাভূক্ত করণ এবং বাড়িভাড়া, শিক্ষা, চিকিৎসা ব্যয় কমানোসহ ১৫দফা।

এর আগে টাউন হল চত্বরে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় এবং ট্রেড ইউনিয়নের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্ধোধন করেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুব আলম। পরে নগরীতে শ্রমিকরা সম্মেলনস্থল থেকে একটি লাল পতাকা মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে ১৫ দফা দাবিতে ট্রেড শ্রমিক ইউনিয়নের সম্মেলন

শনিবার, নভেম্বর ৩০, ২০১৯ ১২:৩৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত