বরিশালের সন্তান জনপ্রিয় নায়ক ওমর সানীর জন্মদিন আজ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালের সন্তান জনপ্রিয় নায়ক ওমর সানীর জন্মদিন আজ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ০৬, ২০২৫ ১১:৫৪ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালের সন্তান জনপ্রিয় নায়ক ওমর সানীর জন্মদিন আজ

১১০১

অনলাইন নিউজঃ এক সময়ের জনপ্রিয় ও ব্যস্ত চলচ্চিত্র তারকা ওমর সানীর জন্মদিন আজ। ১৯৬৯ সালের ৬ মে বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ দিনটি উপলক্ষে তিনি বলেন, ‘আমার বাবা-মার কাছে আমি কৃতজ্ঞ। তাদের কল্যাণে আমি পৃথিবীতে আসতে পেরেছিলাম আল্লার রহমতে। এ মাসে একটা মিশ্র অনুভূতি কাজ করে আমার মধ্যে। এ মাসের ২৩ তারিখে আমার মা মারা গিয়েছেন। তাই এই মাসটা আমার জন্য দুঃখের। এই মাসেই আবার আমার জন্মদিন। তাই সুখেরও। এই মাসে কোনো পরিবারের অনুষ্ঠান রাখি না; রাখবো না। আমি যে পর্যন্ত বেঁচে থাকব।’

কাজের কথা জানিয়ে ওমর সানী বলেন, ‘পরিবার তো বাহিরে আছে, কথা হয়, দেখা হয়। সোশ্যাল মাধ্যমগুলো সেই সুযোগ করে দিয়েছে। আজ তাদের সাথে কথা হবে। এছাড়া আজকে বেশ কয়েক জায়গায় যাব। আড্ডা দিবো কাছের মানুষদের সঙ্গে।’

বিজ্ঞাপন

ভক্তদের কাছে ‘যারা ভালোবাসেন তার দয়া করে ভালোবেসে যাবেন’ বলে দাবি করেছেন ওমর সানী। ‘কুলি’খ্যাত এই নায়ক আরও বলেন, ‘মানুষের কাছাকাছি থাকতে চাই। দেশটাকে ভালোবাসতে চাই। দেশের ভালো মানুষগুলোকে নিয়ে কথা বলতে চাই। আমি সারাজীবন স্পষ্ট কথা বলেছি। সামনের দিনগুলোতেও সেইটা বলতে চাই। যারা বুঝার বুঝে নেবেন।’

দর্শক ও ভক্তদের উদ্দেশে ওমর সানী বলেন, ‘সবাই দোয়া করবেন আমার ও পরিবারের সবার জন্য। সবাই ভালোবাসায় রাখবেন, যেন সুস্থ থাকতে পারি।’

প্রসঙ্গত, ১৯৯২ সালে নুর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে রঙিন দুনিয়ায় পা রাখেন ওমর সানী। এরপর বেশ কিছু সুপারহিট ছবি উপহার দিয়েছেন। জয় করেছেন রোমান্টিক ও অ্যাকশন হিরোর তকমাও। ২০০৩ সালে তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় শুরু করেন। সেই সিনেমার নাম ছিল ‘ওর দালাল’। সিনেমাটির নায়ক ছিলেন শাকিব খান।

১৯৯৬ সালে অভিনেত্রী মৌসুমীকে ভালোবেসে বিয়ে করেন ওমর সানী। এখন শোবিজের অন্যতম সফল জুটি তারা। এই দম্পতির সংসারে এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।সূত্রঃ জাগো নিউজ ডটকম

দৈনিক বরিশাল ২৪

বরিশালের সন্তান জনপ্রিয় নায়ক ওমর সানীর জন্মদিন আজ

মঙ্গলবার, মে ৬, ২০২৫ ১১:৫৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড