বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির আর নেই - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির আর নেই - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৯, ২০১৯ ৩:৫৬ অপরাহ্ণ
A- A A+ Print

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির আর নেই

৯৭

অনলাইন নিউজ: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির আর নেই। সোমবার সকালে ধানমন্ডির ইডেন ক্লিনিকে মারা যান শামীম করিব। শামীম কবির নামে পরিচিতি পেলেও তার আসল নাম আনোয়ারুল কবির।

অনেকদিন থেকেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। স্বাধীনতার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মাঠে নামতে ৬ বছর সময় লেগেছিল।

বাংলাদেশ জাতীয় দল প্রথম ক্রিকেট ম্যাচ খেলে ১৯৭৭ সালের ৭ জানুয়ারি।

সে সময় তিনদিনের একটি ম্যাচ খেলা হয় ইংল্যান্ডের একটি ক্লাবের বিপক্ষে। এই ম্যাচটি মূলত আয়োজিত হয় বাংলাদেশের সামর্থ্য যাচাইয়ের জন্য। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের যোগ্য কি না সেটা পরীক্ষা করে দেখতেই এই খেলা।

শামীম কবির ১৯৪৫ সালে নরসিংদীতে জন্মগ্রহণ করেন। পূর্ব পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন ৬০ দশকের মাঝামাঝি পর্যন্ত।

এরপর সম্পৃক্ত হন বিসিবিতে। ১৯৮২ ও ১৯৮৬ সালের আইসিসি ট্রফিতে পালন করেন বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে জাতীয় পুরস্কার অর্জন করেন শামীম কবির।

দৈনিক বরিশাল ২৪

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির আর নেই

সোমবার, জুলাই ২৯, ২০১৯ ৩:৫৬ অপরাহ্ণ | আপডেটঃ জুলাই ২৯, ২০১৯ ৩:৫৬ অপরাহ্ণ
৯৭

অনলাইন নিউজ: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির আর নেই। সোমবার সকালে ধানমন্ডির ইডেন ক্লিনিকে মারা যান শামীম করিব। শামীম কবির নামে পরিচিতি পেলেও তার আসল নাম আনোয়ারুল কবির।

অনেকদিন থেকেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। স্বাধীনতার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মাঠে নামতে ৬ বছর সময় লেগেছিল।

বাংলাদেশ জাতীয় দল প্রথম ক্রিকেট ম্যাচ খেলে ১৯৭৭ সালের ৭ জানুয়ারি।

সে সময় তিনদিনের একটি ম্যাচ খেলা হয় ইংল্যান্ডের একটি ক্লাবের বিপক্ষে। এই ম্যাচটি মূলত আয়োজিত হয় বাংলাদেশের সামর্থ্য যাচাইয়ের জন্য। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের যোগ্য কি না সেটা পরীক্ষা করে দেখতেই এই খেলা।

শামীম কবির ১৯৪৫ সালে নরসিংদীতে জন্মগ্রহণ করেন। পূর্ব পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন ৬০ দশকের মাঝামাঝি পর্যন্ত।

এরপর সম্পৃক্ত হন বিসিবিতে। ১৯৮২ ও ১৯৮৬ সালের আইসিসি ট্রফিতে পালন করেন বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে জাতীয় পুরস্কার অর্জন করেন শামীম কবির।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা