বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া অসুস্থ লুসি হল্টের শয্যাপাশে জেলা প্রশাসক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া অসুস্থ লুসি হল্টের শয্যাপাশে জেলা প্রশাসক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২০, ২০২১ ৫:০৫ অপরাহ্ণ
A- A A+ Print

বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া অসুস্থ লুসি হল্টের শয্যাপাশে জেলা প্রশাসক

৪৯

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া ব্রিটিশ নাগরিক অসুস্থ সিস্টার লুসি হল্টকে দেখতে শেবাচিম হাসপাতালে বরিশাল জেলা প্রশাসক মোঃ জসীমউদ্দিন হায়দার।

আজ শনিবার (২০ নভেম্বর) দুপুর ১ টায় শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে অসুস্থ ভর্তি লুসির সুস্থতা কামনা করে ফুল ও ফল নিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

পাশাপাশি তার চিকিৎসা জন্য নগদ অর্থ সহায়তা ও চিকিৎসকের সাথে তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন তিনি।

গত ১৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে সিস্টার লুসি অক্সফোর্ড মিশনে তাঁর নিবাসে অসুস্থ হয়ে পড়লে মিশনের চিকিৎসকের পরামর্শে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসকেরা সিস্টার লুসি হল্টের শারীরিক পরীক্ষা–নিরীক্ষার পর জানান, তাঁর রক্তচাপ মাত্রাতিরিক্ত এবং এ কারণে মস্তিষ্কে রক্ত চলাচল সীমিত হয়ে একটি ছোট স্ট্রোক হয়েছে।

পরে তাঁকে হাসপাতালের নারী মেডিসিন ওয়ার্ডের পঞ্চম তলার একটি কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বয়সের ভারে নুয়ে পড়া লুসি হল্টের বয়স আগামী ১৬ ডিসেম্বর ৯২ বছর পূরণ হবে।

তাঁর পুরো নাম লুসি হেলেন ফ্রান্সিস হল্ট। তিনি স্বদেশ, স্বজনদের ভুলে বাংলাদেশের মাটি ও মানুষের মায়ায় এখানেই ৬০ বছর ধরে রয়েছেন। তাঁর অন্তিম ইচ্ছা, চিরকালের মতো মিশে যেতে চান বাংলার প্রকৃতিতে।

সিস্টার লুচি হল্টের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ৩১ মার্চ গণভবনে ডেকে নিয়ে তাঁর হাতে তুলে দেন এ দেশের নাগরিকত্ব।তিনি বাংলা বলেন, বাঙালিদের মতো শাড়ি পরেন, বাঙালিদের সেবা করে যাচ্ছেন।

সিস্টার লুসির জন্ম ১৯৩০ সালের ১৬ ডিসেম্বর যুক্তরাজ্যের সেন্ট হ্যালেন্সে। বাবা জন হল্ট ও মা ফ্রান্সিস হল্ট। দুই বোনের মধ্যে ছোট লুসি। তাঁর বড় বোন রুৎ অ্যান রেভা ফেলটন স্বামী ও তিন ছেলে নিয়ে ব্রিটেনেই বসবাস করেন।

লুসি ১৯৪৮ সালে উচ্চমাধ্যমিক (দ্বাদশ) পাস করেন। তিনি ১৯৬০ সালে প্রথম বাংলাদেশে আসেন। যোগ দেন বরিশাল অক্সফোর্ড মিশনে। এখানে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পড়াতেন। এরপর আর দেশে ফিরে যাননি।

৫৭ বছর ধরে বরিশাল ছাড়াও কাজ করেছেন যশোর, খুলনা, নওগাঁ, ঢাকা ও গোপালগঞ্জে। আমরা তার সুস্থতা কামনা করি।

দৈনিক বরিশাল ২৪

বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া অসুস্থ লুসি হল্টের শয্যাপাশে জেলা প্রশাসক

শনিবার, নভেম্বর ২০, ২০২১ ৫:০৫ অপরাহ্ণ | আপডেটঃ নভেম্বর ২০, ২০২১ ৫:১০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড