বাউফলে ১৪শ বস্তা চালসহ দুই পাচারকারী আটক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বাউফলে ১৪শ বস্তা চালসহ দুই পাচারকারী আটক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ১৬, ২০২০ ১:২৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

বাউফলে ১৪শ বস্তা চালসহ দুই পাচারকারী আটক

১৫৪

অনলাইন নিউজঃ পটুয়াখালীতে বুধবার ভোরে ট্রলারভর্তি ১ হাজার ৪০০ বস্তা চালসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। বাউফল উপজেলার বগাবন্দর থানার পুলিশ এ অভিযান পরিচালনা করে।

আটকরা হলেন হলেন চাল ব্যবসায়ী শাহজাহান ও ট্রলার মালিক জয়নাল চৌকিদার। শাহজাহানের বাড়ি বাউফল উপজেলার বানাজোরা গ্রামে ও ট্রলার মালিক জয়নালের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের বদরপুর গ্রামে।

পটুয়াখালীর এসপি মোহাম্মদ মইনুল হাসানের বরাত দিয়ে অ্যাডিশনাল এসপি বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানা পুলিশ আগে থেকে ওঁৎ পেতে থাকে বগা সংলগ্ন বিভিন্ন পয়েন্টে। এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে চালবোঝাই একটি ট্রলার বগাবন্দরের পাশে খালের মধ্য নোঙর করে স্থানীয় একটি গুদামে চাল উঠাচ্ছিল।

উদ্ধার হওয়া ওই চালের বস্তায় “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” লেখা রয়েছে। পরে তাদের আটক করা হয়। আটকরা পুলিশকে তাৎক্ষণিকভাবে  জানায় যে, মেহেন্দিগঞ্জের একাধিক জন প্রতিনিধির কাছ থেকে চাল ক্রয় করে বাউফলের উদ্দেশ্যে নিয়ে আসছিল।

স্থানীয়রা জানায়, এর আগে চালসহ ট্রলার আটকের খবর ছড়িয়ে পড়লে বাউফলের একজন প্রভাবশালী জনপ্রতিনিধি ওই সরকারি চাল পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে ব্যাপক লবিং, তদবির চালিয়ে ব্যর্থ হয়।

এ ঘটনায় এসপি মইনুল হাসান জানান, এ ঘটনার পেছনে যারা যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

এদিকে বাউফল উপজেলার কেশবপুর ইউপির ইউপি সদস্য (মেম্বার) মোসা. লিপি বেগমের বাসায় অভিযান চালিয়ে চার বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বালী তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

অপরদিকে মির্জাগঞ্জ উপজেলায় ১০ টাকা কেজির চাল ওজনে কম দেয়ায় ৫ নম্বর কাকড়াবুনিয়া ইউপি সদস্য (মেম্বার) মো. আব্দুল বারী মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ শোয়েব।

দৈনিক বরিশাল ২৪

বাউফলে ১৪শ বস্তা চালসহ দুই পাচারকারী আটক

বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২০ ১:২৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ