বাকেরগঞ্জে শিক্ষক দম্পতির হাত পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বাকেরগঞ্জে শিক্ষক দম্পতির হাত পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ১০, ২০২২ ১০:২৩ অপরাহ্ণ
A- A A+ Print

বাকেরগঞ্জে শিক্ষক দম্পতির হাত পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

১০৬

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় রহমগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ মুনসুর আহমেদ এর বাসায় ১০ এপ্রিল গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, একদল সশস্ত্র ডাকাত ঘরের পিছনের দিকের জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে মনসুর আহমেদ ও তার স্ত্রী হাসিনা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ও মুখের ভিতর কাপড় ঢুকিয়ে মেঝেতে ফেলে রাখে।
ডাকাতরা বাড়ির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় ব্যাপক ভাঙচুর চালায় এবং সমস্ত মূল্যবান সামগ্রী ( স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ অর্থ ) হাতিয়ে নিয়ে নিয়ে চলে যায়।

ডাকাতির ঘটনা শুনে বাকেরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন সহ পুলিশের একটি টিম পরিদর্শন করে।

উল্লেখ্য, মুনসুর আহমেদ সাহেব রহমগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, দারুন্নাজাত মাদ্রাসা, রহমগঞ্জ বাজার জামে মসজিদ, হাসিনা মনসুর ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

অবসর গ্রহণের পর থেকে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে আসছিলেন। গত ৩০ মার্চ স্কুলগামী ছাত্রীদের ইভটিজিং কারীদের হাত থেকে রক্ষার জন্য নিরাপত্তা চেয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত আবেদন করেছিলেন।

দৈনিক বরিশাল ২৪

বাকেরগঞ্জে শিক্ষক দম্পতির হাত পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

রবিবার, এপ্রিল ১০, ২০২২ ১০:২৩ অপরাহ্ণ | আপডেটঃ এপ্রিল ১০, ২০২২ ১০:২৫ অপরাহ্ণ
১০৬

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় রহমগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ মুনসুর আহমেদ এর বাসায় ১০ এপ্রিল গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, একদল সশস্ত্র ডাকাত ঘরের পিছনের দিকের জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে মনসুর আহমেদ ও তার স্ত্রী হাসিনা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ও মুখের ভিতর কাপড় ঢুকিয়ে মেঝেতে ফেলে রাখে।
ডাকাতরা বাড়ির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় ব্যাপক ভাঙচুর চালায় এবং সমস্ত মূল্যবান সামগ্রী ( স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ অর্থ ) হাতিয়ে নিয়ে নিয়ে চলে যায়।

ডাকাতির ঘটনা শুনে বাকেরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন সহ পুলিশের একটি টিম পরিদর্শন করে।

উল্লেখ্য, মুনসুর আহমেদ সাহেব রহমগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, দারুন্নাজাত মাদ্রাসা, রহমগঞ্জ বাজার জামে মসজিদ, হাসিনা মনসুর ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

অবসর গ্রহণের পর থেকে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে আসছিলেন। গত ৩০ মার্চ স্কুলগামী ছাত্রীদের ইভটিজিং কারীদের হাত থেকে রক্ষার জন্য নিরাপত্তা চেয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত আবেদন করেছিলেন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড