বার্সাকে টপকে ফের শীর্ষে রিয়াল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বার্সাকে টপকে ফের শীর্ষে রিয়াল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৯, ২০২০ ৩:২০ অপরাহ্ণ
A- A A+ Print

বার্সাকে টপকে ফের শীর্ষে রিয়াল

১১১

অনলাইন নিউজ: শুরু থেকে দুর্দান্ত খেললেও গোলের জন্য রিয়ালকে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের শেষ মিনিট অবধি। স্বাগতিকদের ডিফেন্ডার বার্নার্দো এসপিনোসার দু’পায়ের ফাঁক দিয়ে করিম বেনজেমার বুদ্ধিদীপ্ত ব্যাক-হিল পাস থেকে ৪৫তম মিনিটে লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেন কাসেমিরো।

এর আগেও অবশ্য গোলের সুযোগ পেয়েছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। কিন্তু কাসেমিরোকে আশাহত করেছিলেন এস্পানিওলের স্প্যানিশ গোলরক্ষক দিয়াগো লোপেজ। গোল হজমের পর সমতায় ফিরতে আক্রমণ শাণায় স্বাগতিকরাও। কিন্তু পাঁচটি দুর্দান্ত সেভে রিয়ালের গোলপোস্ট অক্ষত রাখেন বেলজিয়ান গোলরক্ষক থিবু কোর্তোয়া।

এই জয়ে শিরোপার সুবাস পাচ্ছে জিজুর শিষ্যরা। তার জন্য বাকি ছয় ম্যাচের প্রত্যেকটিতে জিততে হবে অথবা পাঁচ জয়ের পাশাপাশি একটি ড্র হলেও চ্যাম্পিয়ন হবে রিয়াল। ২০১২ সালে শেষবার লা লিগা জিতেছিল তারা।

বুধবার (০২ জুলাই) ক্যাম্প ন্যু সফরে যাবে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদ। দিয়েগো সিমিওনের দল যদি বার্সাকে রুখে দিতে পারে তবে শিরোপা জয় সহজ হয়ে দাঁড়াবে ৩২ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে লস ব্লাঙ্কোসদের জন্য। সমান ম্যাচে তাদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে কাতালানরা।

দৈনিক বরিশাল ২৪

বার্সাকে টপকে ফের শীর্ষে রিয়াল

সোমবার, জুন ২৯, ২০২০ ৩:২০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ