বিজয়ের মাসে কোটি বাঙালির স্বপ্নপূরণ, পদ্মা সেতু দৃশ্যমান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বিজয়ের মাসে কোটি বাঙালির স্বপ্নপূরণ, পদ্মা সেতু দৃশ্যমান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ১০, ২০২০ ১১:৫৪ অপরাহ্ণ
A- A A+ Print

বিজয়ের মাসে কোটি বাঙালির স্বপ্নপূরণ, পদ্মা সেতু দৃশ্যমান

৯৭

অনলাইন নিউজ: লাল সবুজের বাংলাদেশ বিজয়ের মাসে কোটি বাঙালি দেখতে পেলো স্বপ্নের পদ্মা সেতু। এপার ওপার যুক্ত হলো সেতুর বন্ধনে। সেতুর ৪১তম শেষ স্প্যানটি ১২ ও ১৩ নম্বর পিলারে বসানো হয়েছে। এ স্প্যান বসার মধ্য দিয়েই দৃশ্যমান হলো মূল কাঠামোর ৬.১৫ কিলোমিটার।

স্বপ্ন বাস্তবায়ন হলো বাংলাদেশের কোটি মানুষের। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ১২.২ মিনিটে  শেষ স্প্যানটি সেতুতে বসানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের।

তিনি বলেন, পদ্মা সেতুর প্রতিটি স্প্যান বসাতে দুই দিন সময় নেয়া হয়। সেই অনুযায়ী সেতুর শেষ স্প্যান আজ বসানো হয়েছে। আজ কুয়াশা থাকার পরেও স্প্যানটি বসানো সম্ভব হয়েছে। শেষ স্প্যানটির বসানোর পর দৃশ্যমান হলো ৬ দশমিক ১৫ কিলোমিটার। বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা।

কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে পদ্মা সেতুর কাঠামো। সেতুর উপরের অংশে যানবাহন ও নিচ দিয়ে চলবে ট্রেন।২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম পদ্মা সেতুর স্প্যান বসানো হয়। ধীরে ধীরে সেতুর সবগুলো স্প্যান বসানো হয়েছে।

বৃহস্পতিবার শেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের ২১ জেলার মানুষ সহজে ঢাকায় আসবে।পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক অর্থায়নের প্রতিশ্রুতি ফিরিয়ে নিলে আটকাতে পারেনি পদ্মা সেতুর নির্মাণ কাজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার ঘোষণা দেন।

প্রধানমন্ত্রীর এই সাহসিকতা ঘোষণাটি আজ বাস্তবায়ন হতে যাচ্ছে। পদ্মা সেতু নির্মাণের ফলে চারপাশের এলাকায় বিভিন্ন ধরনের উন্নয়নের উদ্যোগ চলছে।

পদ্মা সেতুর নকশা করেছে আমেরিকান মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম এইসিওএম নামের একটি প্রতিষ্ঠান। আর সেতুর কাজ শুরু হয় ২০১৪ সালের ডিসেম্বরে। মূল সেতুর নির্মাণকাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কম্পানি (সিএমবিইসি)।

নদী শাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। সেতু ও নদী শাসনের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে কোরিয়ান এক্সপ্রেসওয়ে। মাওয়া ও জাজিরায় পদ্মার উভয় তীরে সংযোগ সড়কের নির্মাণকাজ যৌথভাবে করছে বাংলাদেশি প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেড ও মালয়েশিয়াভিত্তিক প্রতিষ্ঠান এইচসিএম।

সংযোগ সড়ক ও সার্ভিস এলাকার পরামর্শক হিসেবে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কার্স অর্গানাইজেশন।পদ্মা সেতু প্রকল্পের মোট বাজেট ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা। গত ৪ ডিসেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে ২৪ হাজার ১১৫ দশমিক ০২ কোটি টাকা অর্থাৎ ৭৯ দশমিক ৮৯ ভাগ। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮২ দশমিক ৫০ ভাগ।তথ্যসূত্র:আরটিভি নিউজ।

দৈনিক বরিশাল ২৪

বিজয়ের মাসে কোটি বাঙালির স্বপ্নপূরণ, পদ্মা সেতু দৃশ্যমান

বৃহস্পতিবার, ডিসেম্বর ১০, ২০২০ ১১:৫৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ