বিদেশে রপ্তানি হচ্ছে পিরোজপুরের শুঁটকি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বিদেশে রপ্তানি হচ্ছে পিরোজপুরের শুঁটকি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ২৩, ২০২০ ৫:২৩ অপরাহ্ণ
A- A A+ Print

বিদেশে রপ্তানি হচ্ছে পিরোজপুরের শুঁটকি

১৭০

নিজস্ব প্রতিবেদকঃ কঁচা নদীর কোল ঘেঁষে গড়ে উঠা দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য বন্দর হচ্ছে পিরোজপুরের পারেরহাট মৎস্য বন্দর। আর এই বন্দরের কাছেই গড়ে উঠছে মাছ শুকানোর স্থান। যা শুঁটকি পল্লী নামে পরিচিত। পিরোজপুরের চিথলিয়া ও পারেরহাট গ্রামে শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

শুঁটকির মৌসুমে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে এনে রোদে শুকিয়ে, প্রক্রিয়াজাত করে বানানো হচ্ছে শুঁটকি। তবে শুঁটকি শ্রমিকদের দাবি, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও সরকারি খাস জমি পেলে স্বল্প খরচে, এই শুঁটকি শিল্পকে আরও বড় আকারে করা সম্ভব। আর জেলা মৎস্য অফিস বলছে, শুঁটকি শ্রমিকদের দাবি লিখিতভাবে দিলে উদ্যোগ নেওয়া হতে পারে।

পিরোজপুরের মৎস্য অবতরণ কেন্দ্র বাদুরা। এই কেন্দ্র থেকে খানিকটা দূরেই হলো কচাঁ নদী। নদীর পাড়ে গড়ে উঠেছে শুঁটকি পল্লী।

শুঁটকি শ্রমিকরা জানান, এখানে গত ১০ বছর ধরে কার্তিক মাস থেকে শুরু হয়ে প্রায় সাড়ে পাঁচ মাস চলে শুঁটকির ব্যবসা। এখানে পাওয়া যায় ফাইস্যা, লইট্যা, চিতলসহ প্রায় ৩৬ রকমের শুঁটকি। আর এখান থেকেই বিভিন্ন প্রজাতির শুঁটকি মাছ ঢাকা, সৈয়দপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে।
সেই সঙ্গে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও।

স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা জানান, এখানে লইট্টা ও ট্যাংরাসহ প্রায় ৩০-৩৫ ধরনের মাছের শুঁটকি করা হয়। এতে অনেকের কর্মসংস্থান হয়েছে। এখানে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হলে আরও বেশি পরিমাণে শুঁটকি উৎপাদনসহ মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে। এছাড়া সরকারি খাস জমি পেলে এই শুঁটকি শিল্পকে আরও বড় আকারে করা সম্ভব। এজন্য সরকারের সহযোগিতার কথা বলছেন শুঁটকি ব্যবসায়ীরা।

পিরোজপুর জেলা মৎস কর্মকর্তা মো. আব্দুল বারী বলেন, শুঁটকি শ্রমিকদের সমস্যা আমাদের কাছে লিখিতভাবে জমা দিলে মন্ত্রণালয়ে কথা বলে উদ্যোগ নেওয়া যেতে পারে। পিরোজপুর সদরের চিথলিয়া ও ইন্দুরকানি উপজেলায় গড়ে ওঠা শুঁটকি পল্লী থেকে বছরে প্রায় দেড় কোটি টাকার শুঁটকি তৈরি হয়ে থাকে। যা বিভিন্ন দামে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।

বর্তমান সময়ে বড় চ্যালেঞ্জ হলো-নিরাপদ খাদ্য নিশ্চিত করা। শুঁটকিতে যেন কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা না হয় সেজন্য সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়ার দাবি সংশ্লিষ্টদের।

দৈনিক বরিশাল ২৪

বিদেশে রপ্তানি হচ্ছে পিরোজপুরের শুঁটকি

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২০ ৫:২৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ