বড়লেখায় কৃষক শ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরণ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বড়লেখায় কৃষক শ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরণ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ২৩, ২০২০ ১:৩৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

বড়লেখায় কৃষক শ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরণ

৫৯

মোঃইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় প্রতিকুল আবহাওয়ায়ও এবার বোরোর ভাল ফলনে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গত এক সপ্তাহ ধরে কাল বৈশাখী ঝড়-বৃষ্ঠি মাথায় নিয়ে হাকালুকি হাওরপাড়ের কৃষকরা ধান কাটায় মেতে উঠেছে। করোনা মহামারিতে ধান কাটার শ্রমিক সংকট ও প্রতিকূল আবহাওয়ায় পাকা ধান ঘরে তোলা নিয়ে চাষীরা যখন শঙ্কিত, ঠিক তখনই মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরীন শ্রমিকদের ধান কাটায় প্রণোদনা যোগাতে ত্রাণ নিয়ে পাশে দাঁড়িয়েছেন। সোমবার(২০এপ্রিল) সকালে হাকালুকি হাওরপাড়ের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাল্লা গ্রামের বোরো ক্ষেতে গিয়ে তিনি ১০০ ধান কাটা শ্রমিককে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। বড়লেখা উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, এবার উপজেলার ১০ ইউনিয়নে বোরো ধানের আবাদ হয়েছে ৪ হাজার ৫৭৫ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০০ হেক্টর বেশি। কৃষি বিভাগের তৎপরতায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে। সবচেয়ে বেশি ধান আবাদ হয়েছে হাকালুকি হাওর পাড়ের তালিমপুর, সুজানগর ও বর্ণি ইউনিয়নে। অন্য ৭ ইউনিয়নেও কম-বেশি ধান আবাদ হয়েছে। ফলন ভালো হওয়ায় এবার ধান উৎপাদনের লক্ষ্যমাত্র ধরা হয় ২৬ হাজার ২১৫ মেট্টিক টন। বড়লেখায় কৃষক পর্যায়ে নিজস্ব লোকজন দিয়েই ধান কাটানো হয়ে থাকে। এবার করোনাভাইরাসে অনেক দিনমজুর কর্মহীন হয়ে পড়ে। অন্য কাজ না থাকায় এদের ধান কাটায় কাজে লাগানো হয়েছে। ১৭ থেকে ২১ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের উত্তর-পূর্বা ল ও তৎসংলগ্ন ভারতের মেঘালয় ও আসামের বরাক অববাহিকায় ভারী (১০০ মি.মি থেকে ২৫০ মি.মি) বৃষ্টিপাতের আগাম সম্ভাবনায় কৃষি বিভাগ যেখানে ধান পাকছে, সেখানেই দ্রত কৃষককে ধান কাটতে উৎসাহিত করেছিল। এতে অনেক কৃষক আগেই ধান কাটা শুরু করেছেন। আরো ১০-১২ দিন অনুকুল আবহাওয়া বিরাজ করলে ৮০ থেকে ৯০ ভাগ ধান কৃষকের গোলায় উঠবে বলে কৃষি বিভাগ আশা করছে। এদিকে বোরো ধান কাটায় শ্রমিকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরীন বড়লেখার ১০০ ধান কাটা শ্রমিককে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এসময় বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, থানার ওসি মো. ইয়াছিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, কৃষকলীগ সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।

দৈনিক বরিশাল ২৪

বড়লেখায় কৃষক শ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরণ

বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২০ ১:৩৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত