ভালুকায় বাণিজ্যিকভাবে কুমির চাষ করে সফলতা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভালুকায় বাণিজ্যিকভাবে কুমির চাষ করে সফলতা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ১৪, ২০২১ ১২:৩৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

ভালুকায় বাণিজ্যিকভাবে কুমির চাষ করে সফলতা

৩৩

অনলাইন নিউজ: ভালুকায় কুমির চাষের জন্য পরিবেশ অনুকূলে থাকায় সাহস করে কুমিরের ফার্ম করে সফলতার শিখরে রেপটাইলস ফার্মের উদ্যোক্তারা। এই খামার থেকে গত ৫ বছরে প্রায় ১৫০০ কুমিরের চামড়া বিদেশে রপ্তানি করা হয়েছে; যার বাজার মূল্য প্রায় সাত কোটি টাকা। ২০০৪ সালে মাত্র ৭৫টি কুমির নিয়ে যাত্রা শুরু করা এই খামারে বর্তমানে ৩ হাজার ১০০ কুমির রয়েছে।

আন্তর্জাতিক বাজারের চাহিদাকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকার হাতিবেড় গ্রামে ১৫ একর জায়গায় বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে কুমিরের খামার। মালয়েশিয়া থেকে আমদানি করা ৭৫টি কুমির দিয়ে যাত্রা শুরু করে রেপটাইলস ফার্ম।

কুমিরের প্রজনন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলায় ব্যাপক সফলতাও মিলছে তাদের। বছরে ৬৫-৭৫টি ডিম দিতে সক্ষম এমন মা কুমির এখন ৫ শতাধিক। প্রজনন মৌসুমে মা কুমিরের ডিম থেকে কৃত্রিম উপায়ে বছরে প্রায় ১ হাজার বাচ্চা উৎপাদন করা হয়।

খামার কর্তৃপক্ষ বলেন, ভবিষ্যৎ পরিকল্পনা আছে এগুলো রপ্তানি করার।

স্থানীয়রা বলেন, টিকেটের বিনিময়ে এখানে যদি দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হয় তাহলে অনেক ভালো হবে। এই প্রজেক্ট হওয়াতে আমাদের এলাকার অনেক ভালো হয়েছে।

পর্যটন শিল্প বিকশিত এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ভালুকার উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন বলেন, আমাদের পক্ষ থেকে যদি কোনো সাহায্য সহযোগিতা করার সুযোগ থাকে তাহলে আমরা অবশ্যই করবো।

নতুন উদ্যোক্তাদের এ ব্যবসায় আগ্রহী করে তুলতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়ার দাবি জানান খামার কর্তৃপক্ষ।সূত্র:আরটিভিনিউজ:

দৈনিক বরিশাল ২৪

ভালুকায় বাণিজ্যিকভাবে কুমির চাষ করে সফলতা

বৃহস্পতিবার, জানুয়ারি ১৪, ২০২১ ১২:৩৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা