ভোলায় ইলিশ নিধন,গ্রাম পুলিশ সহ ৯ জনের কারাদন্ড - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভোলায় ইলিশ নিধন,গ্রাম পুলিশ সহ ৯ জনের কারাদন্ড - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ২৪, ২০১৯ ৩:১৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

ভোলায় ইলিশ নিধন,গ্রাম পুলিশ সহ ৯ জনের কারাদন্ড

৮৬

এ,কে এম গিয়াসউদ্দিন, নিজস্ব প্রতিনিধি,ভোলা: ভোলায় মা ইলিশ শিকারের দায়ে   পাঁচ গ্রাম পুলিশসহ ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সুত্র জানায় ভোলায় দফাদারের নেতৃত্বে পাঁচ গ্রাম পুলিশসহ  নয় জনকে ভোলা সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেছেন। এ সময় দিন মোহাম্মদ ও জসিম নামের দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার মো. ইউছুফ, একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. মোশারেফ হোসেন (হেজু), ২নং ওয়র্ডের গ্রাম পুলিশ আব্দুল মন্নান, ৩নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. হেলাল ও ৫নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. লোকমান হোসেন। বাকি দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার মো. নুরউদ্দিন, মো. ইউছুফ, মো. অহিদ, মো. ইব্রাহীম।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার সকালে মৎস্য বিভাগ ও নৌ পুলিশের একটি টিম ভোলার মেঘনা নদীতে অভিযানে নামে। এ সময় মেঘনা নদীর ভোলার খাল পয়েন্ট থেকে একটি ট্রলারে পাঁচজন গ্রাম পুলিশকে পোশাক পরিহিত অবস্থায় মাছ ও জালসহ আটক করা হয়।

তাদের কাছে ১০ কেজি মা ইলিশ ও এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এদের বিরুদ্ধে এর আগেও নিষিদ্ধকালীন সময়ে নদীতে জেলেদের দিয়ে মাছ ধরানো এবং জেলেদের থেকে জাল-মাছ নিয়ে যাওয়াসহ নান অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, গ্রম পুলিশ ছাড়াও অভিযানে আরও ৬ জেলেকে আট করা হয়েছে। এদের মধ্যে পাঁচ গ্রাম পুলিশ ও চার জেলেকে এক বছর করে কারাদণ্ড ও দুই জেলেকে পাঁচ হাজার টাকা জরিমনা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

দৈনিক বরিশাল ২৪

ভোলায় ইলিশ নিধন,গ্রাম পুলিশ সহ ৯ জনের কারাদন্ড

বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০১৯ ৩:১৪ পূর্বাহ্ণ | আপডেটঃ অক্টোবর ২৪, ২০১৯ ৪:১২ পূর্বাহ্ণ
৮৬

এ,কে এম গিয়াসউদ্দিন, নিজস্ব প্রতিনিধি,ভোলা: ভোলায় মা ইলিশ শিকারের দায়ে   পাঁচ গ্রাম পুলিশসহ ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সুত্র জানায় ভোলায় দফাদারের নেতৃত্বে পাঁচ গ্রাম পুলিশসহ  নয় জনকে ভোলা সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেছেন। এ সময় দিন মোহাম্মদ ও জসিম নামের দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার মো. ইউছুফ, একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. মোশারেফ হোসেন (হেজু), ২নং ওয়র্ডের গ্রাম পুলিশ আব্দুল মন্নান, ৩নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. হেলাল ও ৫নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. লোকমান হোসেন। বাকি দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার মো. নুরউদ্দিন, মো. ইউছুফ, মো. অহিদ, মো. ইব্রাহীম।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার সকালে মৎস্য বিভাগ ও নৌ পুলিশের একটি টিম ভোলার মেঘনা নদীতে অভিযানে নামে। এ সময় মেঘনা নদীর ভোলার খাল পয়েন্ট থেকে একটি ট্রলারে পাঁচজন গ্রাম পুলিশকে পোশাক পরিহিত অবস্থায় মাছ ও জালসহ আটক করা হয়।

তাদের কাছে ১০ কেজি মা ইলিশ ও এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এদের বিরুদ্ধে এর আগেও নিষিদ্ধকালীন সময়ে নদীতে জেলেদের দিয়ে মাছ ধরানো এবং জেলেদের থেকে জাল-মাছ নিয়ে যাওয়াসহ নান অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, গ্রম পুলিশ ছাড়াও অভিযানে আরও ৬ জেলেকে আট করা হয়েছে। এদের মধ্যে পাঁচ গ্রাম পুলিশ ও চার জেলেকে এক বছর করে কারাদণ্ড ও দুই জেলেকে পাঁচ হাজার টাকা জরিমনা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত