ভোলায় সাংগঠনিক সভায় শ্রমিকলীগ সভাপতির মৃত্যু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভোলায় সাংগঠনিক সভায় শ্রমিকলীগ সভাপতির মৃত্যু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৬, ২০১৯ ১:৪০ পূর্বাহ্ণ
A- A A+ Print

ভোলায় সাংগঠনিক সভায় শ্রমিকলীগ সভাপতির মৃত্যু

৯৯

নিজস্ব প্রতিনিধি: ভোলা জেলা শ্রমিক লীগের সভাপতি ত্যাগী রাজনীতিবিদ মো. আবু তাহের মারা গেছেন

সোমবার বেলা ১১টায় সাংগঠনিক কাজ করা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার বয়স ছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহীদের রেখে গেছেন।

স্থানীয়রা জানায়, সকালে সংগঠনের নতুন কমিটি গঠন ও সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক কমিটি গঠন বিষয়ে জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠককালেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ত্যাগী এ নেতার মৃত্যুতে শোক জানানোর পাশাপাশি শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব , জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহেআলম ও ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান।

উল্লেখ্য, গত ৩২ বছরে ১১ বার শ্রমিক লীগের সম্মেলন ও কমিটিতে সাধারণ সম্পাদকের পরিবর্তন হলেও সভাপতি হিসেবে প্রতিবারই নির্বাচিত হন আবু তাহের। সর্বশেষ ২০১৬ সালে কমিটি গঠিত হয়।

দৈনিক বরিশাল ২৪

ভোলায় সাংগঠনিক সভায় শ্রমিকলীগ সভাপতির মৃত্যু

মঙ্গলবার, জুলাই ১৬, ২০১৯ ১:৪০ পূর্বাহ্ণ
৯৯

নিজস্ব প্রতিনিধি: ভোলা জেলা শ্রমিক লীগের সভাপতি ত্যাগী রাজনীতিবিদ মো. আবু তাহের মারা গেছেন

সোমবার বেলা ১১টায় সাংগঠনিক কাজ করা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার বয়স ছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহীদের রেখে গেছেন।

স্থানীয়রা জানায়, সকালে সংগঠনের নতুন কমিটি গঠন ও সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক কমিটি গঠন বিষয়ে জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠককালেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ত্যাগী এ নেতার মৃত্যুতে শোক জানানোর পাশাপাশি শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব , জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহেআলম ও ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান।

উল্লেখ্য, গত ৩২ বছরে ১১ বার শ্রমিক লীগের সম্মেলন ও কমিটিতে সাধারণ সম্পাদকের পরিবর্তন হলেও সভাপতি হিসেবে প্রতিবারই নির্বাচিত হন আবু তাহের। সর্বশেষ ২০১৬ সালে কমিটি গঠিত হয়।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত