মাকে বাসে তুলে দিয়ে ছেলে বলেছেন, ‘আর বাসায় ফেরার চেষ্টা করিও না’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মাকে বাসে তুলে দিয়ে ছেলে বলেছেন, ‘আর বাসায় ফেরার চেষ্টা করিও না’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৪, ২০২৩ ৯:৩৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

মাকে বাসে তুলে দিয়ে ছেলে বলেছেন, ‘আর বাসায় ফেরার চেষ্টা করিও না’

১৩৪

অনলাইন নিউজঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারে প্রায় ১০ দিন আগে ঘুরাফেরা করছিলেন শাকিলা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা। স্থানীয়রা তাকে জিজ্ঞাসা করলে কোনোকিছুই না বলে শুধু কান্না করতে থাকেন। পরে রবিউল ইসলাম নামের স্থানীয় একজন তার বাসায় আশ্রয় দেন এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেন।

আজ রোববার (২৩ জুলাই) হাকিমপুর উপজেলা প্রশাসন রংপুর শহরের সরকারি নিবন্ধনকৃত একটি বৃদ্ধাশ্রমে তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে।

বৃদ্ধাকে আশ্রয় দেওয়া রবিউল ইসলাম বলেন, উনাকে অনেক কথা জিজ্ঞেস করি কিন্তু তেমন কোনো উত্তর দিতে পারেননি। বাসার ঠিকানাও বলতে পারছিলেন না। শুধু বলেছেন তার ছেলে এবং ছেলের বউ তাকে বাসা থেকে বের করে দিয়েছেন। আমি আমার বাসায় রেখে উপজেলা প্রশাসনকে বিষয়টা অবগত করি। পরে উপজেলা প্রশাসন বৃদ্ধাকে দেখতে আসে কিন্তু বৃদ্ধা মানসিকভাবে কিছুটা অসুস্থ থাকায় তাকে চিকিৎসার জন্য হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বৃদ্ধা শাকিলা বলেন, আমার বাসা ঢাকায়। আমার ছেলের নাম জামিল হোসেন। সে আমার একমাত্র ছেলে। ছেলের চার মেয়ের মধ্যে তিনজনকে বিয়ে দিয়েছে। কয়েক দিন আগে ছেলে ও ছেলের বউ একটি কাপড়ের ব্যাগ হাতে দিয়ে বাসে তুলে দেয়। এ সময় আমাকে বলেছে ‘আর বাসায় ফেরার চেষ্টা করিও না। দু-চোখ যেদিকে যায় চলে যাও।’ আসার সময় ছেলের মোবাইল নম্বর ও বাসার ঠিকানা চেয়েছিলাম। ছেলে দেয়নি।

হাকিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, ঢাকা থেকে আসা ঠিকানাহীন শাকিলা বেগম নামের ওই নারীকে চিকিৎসার জন্য হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে আজ রংপুরের একটি বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করা হয়। পুলিশের পক্ষ থেকে তার পরিবারের ঠিকানা জানার চেষ্টা চলছে।

এ বিষয়ে হাকিমপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় বলেন, গত ১০ দিন থেকে এক বৃদ্ধা মা ঢাকা থেকে এসে দিনাজপুরের হিলিতে অবস্থান করছিলেন। বিষয়টি জানার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর আজ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বৃদ্ধা মাকে রংপুর হারাগাছের ‘সাফল্যের গল্প শোনাবো ফাউন্ডেশন’ নামের একটি বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।সূত্রঃঢাকা পোষ্ট

দৈনিক বরিশাল ২৪

মাকে বাসে তুলে দিয়ে ছেলে বলেছেন, ‘আর বাসায় ফেরার চেষ্টা করিও না’

সোমবার, জুলাই ২৪, ২০২৩ ৯:৩৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ