যাত্রী সংকটে বন্ধ হয়ে গেল নৌরুটের গ্রিন লাইন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪যাত্রী সংকটে বন্ধ হয়ে গেল নৌরুটের গ্রিন লাইন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৬, ২০২২ ৭:১২ অপরাহ্ণ
A- A A+ Print

যাত্রী সংকটে বন্ধ হয়ে গেল নৌরুটের গ্রিন লাইন

৭১

শামীম আহমেদ : পদ্মা সেতুর প্রভাবে যাত্রী সংকটের কারণে বন্ধ হয়ে গেল ঢাকা-বরিশাল নৌরুটের জনপ্রিয় দিবা সার্ভিস এমভি গ্রিন লাইন-৩।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গ্রিন লাইন পরিবহন ও ওয়াটার
ওয়েজের জিএম মোঃ আব্দুস ছাত্তার।

তিনি বলেন, ঈদের পর ১০০ যাত্রীও হচ্ছিলো না। আসলে পদ্মা সেতু চালু হওয়ার পর যাত্রী কমে গেছে। অনেকেই প্রস্তাব দিয়েছিলেন ভাড়া কমাতে। তবে
ক্যাটামেরান সার্ভিস পরিচালনায় ট্রিপ প্রতি খরচ বেশি। তাছাড়া আমরা পর্যালোচনা করে দেখেছি ভাড়া কমালেও যাত্রী তেমন বাড়বে না। অপরদিকে
বিশ্বব্যাপী ডিজেলের দাম বেড়েছে। ফলে ট্রিপ খরচ তোলা নিয়ে শঙ্কা রয়েছে।

ভাড়া কমিয়ে লঞ্চ সার্ভিস দেওয়া সম্ভব নয়। ক্যাটাম্যারান সার্ভিস অব্যাহত  রাখা অসম্ভব।

উল্লেখ্য, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর ক্যাটামেরান সার্ভিসের দুটি ওয়াটারওয়েজ জাহাজ নিয়ে ঢাকা-হিজলা-বরিশাল রুটে দিবা সার্ভিস শুরু করে গ্রিন লাইন পরিবহন। সার্ভিসটি চালুর পর তুমুল জনপ্রিয়তা পায়। তবে পদ্মা সেতু উদ্বোধনের একমাসের মধ্যে যাত্রী সংকটের কারণে
আনুষ্ঠানিকভাবে সার্ভিস বন্ধের ঘোষণা দিয়েছে গ্রিন লাইন কর্তৃপক্ষ।

দৈনিক বরিশাল ২৪

যাত্রী সংকটে বন্ধ হয়ে গেল নৌরুটের গ্রিন লাইন

মঙ্গলবার, জুলাই ২৬, ২০২২ ৭:১২ অপরাহ্ণ | আপডেটঃ জুলাই ২৬, ২০২২ ৭:১৩ অপরাহ্ণ
৭১

শামীম আহমেদ : পদ্মা সেতুর প্রভাবে যাত্রী সংকটের কারণে বন্ধ হয়ে গেল ঢাকা-বরিশাল নৌরুটের জনপ্রিয় দিবা সার্ভিস এমভি গ্রিন লাইন-৩।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গ্রিন লাইন পরিবহন ও ওয়াটার
ওয়েজের জিএম মোঃ আব্দুস ছাত্তার।

তিনি বলেন, ঈদের পর ১০০ যাত্রীও হচ্ছিলো না। আসলে পদ্মা সেতু চালু হওয়ার পর যাত্রী কমে গেছে। অনেকেই প্রস্তাব দিয়েছিলেন ভাড়া কমাতে। তবে
ক্যাটামেরান সার্ভিস পরিচালনায় ট্রিপ প্রতি খরচ বেশি। তাছাড়া আমরা পর্যালোচনা করে দেখেছি ভাড়া কমালেও যাত্রী তেমন বাড়বে না। অপরদিকে
বিশ্বব্যাপী ডিজেলের দাম বেড়েছে। ফলে ট্রিপ খরচ তোলা নিয়ে শঙ্কা রয়েছে।

ভাড়া কমিয়ে লঞ্চ সার্ভিস দেওয়া সম্ভব নয়। ক্যাটাম্যারান সার্ভিস অব্যাহত  রাখা অসম্ভব।

উল্লেখ্য, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর ক্যাটামেরান সার্ভিসের দুটি ওয়াটারওয়েজ জাহাজ নিয়ে ঢাকা-হিজলা-বরিশাল রুটে দিবা সার্ভিস শুরু করে গ্রিন লাইন পরিবহন। সার্ভিসটি চালুর পর তুমুল জনপ্রিয়তা পায়। তবে পদ্মা সেতু উদ্বোধনের একমাসের মধ্যে যাত্রী সংকটের কারণে
আনুষ্ঠানিকভাবে সার্ভিস বন্ধের ঘোষণা দিয়েছে গ্রিন লাইন কর্তৃপক্ষ।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড