যেভাবে শাজাহানপুরের কৃষক খুঁজে পেলো সচ্ছলতার ঠিকানা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪যেভাবে শাজাহানপুরের কৃষক খুঁজে পেলো সচ্ছলতার ঠিকানা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১৬, ২০১৯ ৪:১৯ অপরাহ্ণ
A- A A+ Print

যেভাবে শাজাহানপুরের কৃষক খুঁজে পেলো সচ্ছলতার ঠিকানা

৬৩

অনলাইন নিউজ:দুয়ারে কড়ানাড়ছে শীত। শীতের বাহারি সবজি চাষের এখনই সময়। বগুড়ার শাজাহানপুর উপজেলায় ‘চারা গ্রাম’ খ্যাত শাহনগর গ্রামসহ আশেপাশের এলাকাগুলো সবজির চারা বেচাকেনায় সরগরম হয়ে উঠেছে।

চারার নগর খ্যাত এই গ্রামে কাক ডাকা ভোর থেকে শুরু হয় বাইসাইকেল, রিকশা-ভ্যান, অটোরিকশার আনাগোনা। দুর-দূরান্ত থেকে সবজি চারা কিনতে আসা মানুষের পাদচারণায় প্রতিদিন মুখরিত হচ্ছে এই নার্সারিপল্লী।

শাজাহানপুরে উৎপাদিত সুস্থ সবল হাইব্রিড মরিচ ও সবজি চারা ছড়িয়ে পড়ছে বগুড়া সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, নাটোর, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মঠবাড়িয়াসহ অন্তত ২৫ জেলায়।

শাহনগরের নার্সারি মালিকরা মূলত উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড মরিচের চারা উৎপাদন ও বিক্রি করে থাকেন। এর পাশাপাশি এখন উন্নত জাতের ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুনসহ নানা ধরণের সবজির চারা উৎপাদন ও বিপণন চলছে। সুস্থ সবল চারায় বর্ণিল নার্সারির বেড গুলো। আকস্মিক বৃষ্টি থেকে রক্ষা পেতে ঢেকে দেওয়া হয়েছে পলিথিন দিয়ে।

শাহনগরে সবজি চারা উৎপাদনের পথিকৃৎ আঁখি বীজ ভাণ্ডার এন্ড নার্সারির সত্ত্বাধিকারী আমজাদ হোসেন জানান, মাঠ ফসলের চেয়ে সবজি চারা উৎপাদন লাভজনক হওয়ায় দীর্ঘ কয়েক বছরে শাহনগর ও এর আশপাশ এলাকায় ছোটবড় দুই শতাধিক নার্সারি গড়ে উঠেছে।

শুধু শাজাহানপুরেই নারী শ্রমিকসহ তিন সহস্রাধিক কৃষি শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। গাইবান্ধা, রংপুর এলাকার শ্রমিকরাও নার্সারিতে কাজ করছেন। শুধু চারা উৎপাদন নয়, উন্নতমানের এসব চারায় মরিচ ও সবজি উৎপাদন করে শাজাহানপুরের শতাধিক কৃষক খুঁজে পেয়েছেন সচ্ছলতার ঠিকানা।

এ কারণে প্রতিবছর বাড়ছে নার্সারির সংখ্যা। পুরাতন নার্সারির মালিকরাও নড়েচড়ে বসেছেন। কয়েকগুণ বাড়িয়েছেন তাদের নার্সারির আকার।

শাজাহানপুর উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম জানিয়েছেন, চারা ও সবজি উৎপাদন করে শাজাহানপুরের সবজি নার্সারি মালিকরা লাভবান হওয়ার পাশাপাশি কৃষক ও কৃষি শ্রমিকের উন্নয়নে অবদান রাখছেন।

দৈনিক বরিশাল ২৪

যেভাবে শাজাহানপুরের কৃষক খুঁজে পেলো সচ্ছলতার ঠিকানা

বুধবার, অক্টোবর ১৬, ২০১৯ ৪:১৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত