রাস্তায় শুয়ে কাঁদছিলো বৃদ্ধ, চিকিৎসাসহ সব দ্বায়িত্ব নিলো ওসি নুরুল ইসলাম - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪রাস্তায় শুয়ে কাঁদছিলো বৃদ্ধ, চিকিৎসাসহ সব দ্বায়িত্ব নিলো ওসি নুরুল ইসলাম - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৬, ২০২০ ১:৩৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

রাস্তায় শুয়ে কাঁদছিলো বৃদ্ধ, চিকিৎসাসহ সব দ্বায়িত্ব নিলো ওসি নুরুল ইসলাম

৪১

অনলাইন নিউজ: বরিশাল নগরের বিএম কলেজ সড়কের পাশে অসহায় অবস্থায় পড়ে থাকা বৃদ্ধের কান্নাকাটি করার খবর পেয়ে তাকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি থানা পুলিশ।

পাশাপাশি শারীরিকভাবে অসুস্থ সেকান্দার আলী নামে ৭৫ বছরের ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসাসহ তাকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে দেওয়া পর্যন্ত সব ধরনের দায়িত্ব নিয়েছেন বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

থানা পুলিশ সূত্রে জানা গেছে,এক অসহায় বৃদ্ধ রাস্তায় পড়ে কান্নাকাটি করছেন এমন তথ্য গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে কোতোয়ালি মডেল থানায় আসে। বিষয়টি থানার ওসি নুরুল ইসলাম জানতে পেরে এসআই রিয়াজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সদের বৃদ্ধকে উদ্ধারে পাঠান। পরে তারা নগরের বিএম কলেজ এভিনিউর লেচুশাহ সড়ক থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করেন এবং থানায় নিয়ে আসেন। এ সময় বৃদ্ধের সঙ্গে থাকা একটি পলিথিনের ভেতর থেকে মুদ্রা ও কাগজের মিলিয়ে আড়াইহাজার টাকাও উদ্ধার করা হয়।

পরে ওসি বৃদ্ধের সঙ্গে কথা বলে তার গ্রামের বাড়ির ঠিকানা ভোলা সদরের ভেদুরিয়া ব্যাংকের হাটে বলে জানতে পারেন। কিন্তু বৃদ্ধকে তার সন্তানদের কথা জিজ্ঞাসা করতেই কান্না শুরু করে দেন। এরপর শারীরিক সুস্থতায় চিকিৎসার জন্য ওই বৃদ্ধকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন ওসি নুরুল ইসলাম।

ওসি বলেন,আগে মানুষটির চিকিৎসার প্রয়োজন,তাই চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করার কার্যক্রম হাতে নিয়েছেন। তারপর তার বাড়ির সন্ধান করা হবে। আর যতদিন পর্যন্ত বৃদ্ধকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না, সেই পর্যন্ত তার দেখভালের ব্যয়ভার আমি বহন করবো।

দৈনিক বরিশাল ২৪

রাস্তায় শুয়ে কাঁদছিলো বৃদ্ধ, চিকিৎসাসহ সব দ্বায়িত্ব নিলো ওসি নুরুল ইসলাম

রবিবার, আগস্ট ১৬, ২০২০ ১:৩৮ পূর্বাহ্ণ | আপডেটঃ আগস্ট ১৬, ২০২০ ১:৩৯ পূর্বাহ্ণ
৪১

অনলাইন নিউজ: বরিশাল নগরের বিএম কলেজ সড়কের পাশে অসহায় অবস্থায় পড়ে থাকা বৃদ্ধের কান্নাকাটি করার খবর পেয়ে তাকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি থানা পুলিশ।

পাশাপাশি শারীরিকভাবে অসুস্থ সেকান্দার আলী নামে ৭৫ বছরের ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসাসহ তাকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে দেওয়া পর্যন্ত সব ধরনের দায়িত্ব নিয়েছেন বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

থানা পুলিশ সূত্রে জানা গেছে,এক অসহায় বৃদ্ধ রাস্তায় পড়ে কান্নাকাটি করছেন এমন তথ্য গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে কোতোয়ালি মডেল থানায় আসে। বিষয়টি থানার ওসি নুরুল ইসলাম জানতে পেরে এসআই রিয়াজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সদের বৃদ্ধকে উদ্ধারে পাঠান। পরে তারা নগরের বিএম কলেজ এভিনিউর লেচুশাহ সড়ক থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করেন এবং থানায় নিয়ে আসেন। এ সময় বৃদ্ধের সঙ্গে থাকা একটি পলিথিনের ভেতর থেকে মুদ্রা ও কাগজের মিলিয়ে আড়াইহাজার টাকাও উদ্ধার করা হয়।

পরে ওসি বৃদ্ধের সঙ্গে কথা বলে তার গ্রামের বাড়ির ঠিকানা ভোলা সদরের ভেদুরিয়া ব্যাংকের হাটে বলে জানতে পারেন। কিন্তু বৃদ্ধকে তার সন্তানদের কথা জিজ্ঞাসা করতেই কান্না শুরু করে দেন। এরপর শারীরিক সুস্থতায় চিকিৎসার জন্য ওই বৃদ্ধকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন ওসি নুরুল ইসলাম।

ওসি বলেন,আগে মানুষটির চিকিৎসার প্রয়োজন,তাই চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করার কার্যক্রম হাতে নিয়েছেন। তারপর তার বাড়ির সন্ধান করা হবে। আর যতদিন পর্যন্ত বৃদ্ধকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না, সেই পর্যন্ত তার দেখভালের ব্যয়ভার আমি বহন করবো।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড