রেকর্ড ষষ্ঠ ব্যালন ডি’অর জিতলেন মেসি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪রেকর্ড ষষ্ঠ ব্যালন ডি’অর জিতলেন মেসি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ০৩, ২০১৯ ৫:১০ অপরাহ্ণ
A- A A+ Print

রেকর্ড ষষ্ঠ ব্যালন ডি’অর জিতলেন মেসি

৭৫

অনলাইন নিউজঃ রেকর্ড ষষ্ঠবার ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি। বর্ষসেরা ফুটবলের মর্যাদাকর এই পুরস্কারে বার্সেলোনা ও আর্জেন্টাইন তারকা হারান ভার্জিল ফন ডাইক ও ক্রিস্টিয়ানো রোনালদোকে। ফ্রান্সের রাজধানী প্যারিসে ২ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কারটি তুলে দেন গতবারের বিজয়ী লুকা মদ্রিচ।

এর আগে মেসি ও রোনালদো সমান পাঁচটি করে ব্যালন ডি’অর জিতেছিলেন। মেসি ২০০৯, ১০, ১১, ১২ ও সর্বশেষ ২০১৫ সালে ট্রফিটি হাতে তোলেন। আর চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো ২০০৮, ১৩, ১৪, ১৬ ও ২০১৭ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন।

ফ্রান্স ফুটবল সাময়িকী ব্যালন ডি’অরের জন্য এর আগে ৩০জনের তালিকা তৈরি করেছিল। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পান মেসি, ফন ডাইক ও রোনালদো। বিশ্বের ১৮০জন ফুটবল সংবাদকর্মী বর্ষসেরা খেলোয়াড় বেছে নিতে ভোট দেন। এছাড়াও ভোট দেন অধিনায়ক ও কোচেরা।

৩২ বছর বয়সী মেসি গত মৌসুমে লা লিগায় ৩৬ গোল করে শিরোপা জিতিয়েছেন বার্সাকে। সেইসঙ্গে ব্যক্তিগত পুরস্কার ইউরোপিয়ান গোল্ডেন শু জেতেন। যদিও জাতীয় দলের হয়ে কোপা আমেরিকায় তার দল আর্জেন্টিনাকে তৃতীয় করতে পেরেছিলেন তিনি।

মেসি ছাড়া সেরা হওয়ার দৌড়ে লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক তার ক্লাবের হয়ে গতবার চ্যাম্পিয়নস লিগ জেতেন। এছাড়া তার জাতীয় দল নেদারল্যান্ডসের হয়ে উয়েফা ন্যাশন্স লিগের ফাইনালে খেলে রানারআপ হন। এর আগে ফিফার বর্ষসেরা দ্য বেস্ট হওয়ার লড়াইও তার সঙ্গে বার্সা অধিনায়কও ছিলেন। তবে সেখানে শেষ হাসি হাসেন মেসি। কিন্তু ইউরোপের বর্ষসেরায় আবার মেসিকে হটিয়ে পুরস্কার জিতেছিলেন ফন ডাইক।

এদিকে রিয়াল ছেড়ে ইতালিতে পাড়ি দেওয়া রোনালদো প্রথম মৌসুমেই জুভেন্টাসের হয়ে সিরিআ ও সুপারকোপ ইতালিয়ানা জেতেন। এছাড়া উয়েফা ন্যাশন্স লিগে নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেন।

২০১৮ মৌসুমে ব্যালন ডি’অর জিতেছিলেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ। রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে তার বড় ভূমিকা ছিল। অসাধারণ খেলেছিলেন রাশিয়া বিশ্বকাপেও। তার দেশকে ফাইনালে নিয়ে গিয়ে রানারআপ হয়েছিলেন।

দৈনিক বরিশাল ২৪

রেকর্ড ষষ্ঠ ব্যালন ডি’অর জিতলেন মেসি

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০১৯ ৫:১০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ