লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনে প্রশংসায় ইউনিয়ন জামায়াতের আমির - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনে প্রশংসায় ইউনিয়ন জামায়াতের আমির - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ৩০, ২০২৫ ৪:০৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনে প্রশংসায় ইউনিয়ন জামায়াতের আমির

৬২৩

ডেস্ক রিপোর্টঃ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের পণ্য কিনতে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়ালেন দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির তৈয়বুর রহমান। তার এই আচরণ সাধারণ মানুষের মাঝে প্রশংসা কুড়িয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর শতগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির ডিলার যখন পণ্য বিক্রি শুরু করেন, তখন চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে নিম্ন আয়ের মানুষ সারিবদ্ধভাবে দাঁড়ায়। এ সময় সেখানে উপস্থিত হন ইউনিয়ন জামায়াতের আমীর তৈয়বুর রহমান। তাকে দেখে অনেকেই বিস্মিত হন এবং সামনে জায়গা ছেড়ে দিতে চান। কিন্তু তিনি সুবিধা না নিয়ে সবার পেছনে গিয়ে দাঁড়ান।

প্রত্যক্ষদর্শীরা জানান, তৈয়বুর রহমানের এই দৃষ্টান্ত দেখে লাইনে থাকা অন্যরাও অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে পণ্য কেনেন। দীর্ঘ সময় অপেক্ষা করার পর নিজের পালা এলে তিনি পণ্য সংগ্রহ করে বাড়ি ফিরে যান। তার এই ধৈর্য এবং সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধার কথা দ্রুতই এলাকায় ছড়িয়ে পড়ে।

জয়নাল আবেদিন এবং মহসিন কবিরাজ নামের দুজন প্রত্যক্ষদর্শী বলেন, “তৈয়বুর রহমানের মতো একজন সম্মানিত নেতা লাইনে দাঁড়িয়ে পণ্য কিনবেন, এটা আমরা সহজে বিশ্বাস করতে পারিনি। তিনি চাইলে অনেক সুবিধা নিতে পারতেন, কিন্তু তা না করে সাধারণ মানুষের কাতারে এসে যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।”

মাজহারুল ইসলাম নামে একজন যুবক বলেন, “আমরা এমন নেতৃত্ব চাই, যারা মানুষের সঙ্গে মিশে থাকে। আজকের এই ঘটনা প্রমাণ করে, নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, বরং দায়িত্বশীলতা।”

এ প্রসঙ্গে তৈয়বুর রহমান বলেন, “আমি চাইলে সবার আগে পণ্য নিতে পারতাম, কিন্তু আমি চাই না আমার জন্য অন্য কারও অধিকার ক্ষুণ্ন হোক। আমাদের সংগঠন শেখায়— অন্যায়ের মাধ্যমে কিছু অর্জন নয়, বরং শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”সূত্র:আমার দেশ

দৈনিক বরিশাল ২৪

লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনে প্রশংসায় ইউনিয়ন জামায়াতের আমির

শনিবার, আগস্ট ৩০, ২০২৫ ৪:০৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান