লালমোহনে দুই মহিলা কাউন্সিলর প্রার্থীর প্রচারণায় সংঘর্ষ, আহত- ৫
এ,কে এম গিয়াসউদ্দিন (ভোলা) :ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনে পৌর ২নং ওয়ার্ডের একই বাড়ির সংরক্ষিত কাউন্সিলর দুই মহিলা প্রার্থীর প্রচার প্রচারণা কে কেন্দ্র করে উভয় দলের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ৫ জন ।
সুত্র জানায় শুক্রবার রাতে লালমোহন ২নং ওয়ার্ডে একই বাড়ির দুই জন মহিলা কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে কথাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষ বাধে। এতে এক সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর একজন গুরুত্বর আহত হয়েছে।
অপর দিকে আরেক জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর ৪ জন আহত হয়। জখম অবস্থায় হাসপাতালে নেওয়ার পরে ও কর্মী সমর্থকদের মধ্য সংঘর্ষ হাসপাতালের বাঁধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের পর বর্তমানে আহতরা ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর জানান, সংবাদ শুনে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।












