লিটনের ফিফটি, সাজঘরে তামিম - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪লিটনের ফিফটি, সাজঘরে তামিম - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ০১, ২০২০ ২:৪০ অপরাহ্ণ
A- A A+ Print

লিটনের ফিফটি, সাজঘরে তামিম

৫২

অনলাইন নিউজঃ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। দিবারাত্রির ওয়ানডে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ১টায়। সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২০ ওভারে ১ উইকেটে ১০২ রান। মাঠে আছেন লিটন দাস (৬১ রান) ও নাজমুল হোসেন শান্ত (১৪ রান)।

এর আগে রোববার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

টস জিতে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসকে মাঠে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই দেখেশুনে খেলছিলেন তামিম। লিটন ব্যাট চালিয়ে গেলেও তামিম মন্থরগতিতে রান তুলতে থাকেন। কিন্তু নিজের ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন। ৪৩ বলে ২৪ রানে ফিরেছেন।

উইসলে মাধেভের বলটি এলবিডব্লিউর শিকার হলে আম্পায়ার সোজা আঙুল তুলেন। কিন্তু তামিম রিভিউ নিলেন; শান্তর সাথে আলোচনা করেই নিয়েছিলেন। পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন তামিম। ব্যাটের কানা ফাঁকি দিয়ে আঘাত হানে প্যাডে। তামিম রিভিউ নেওয়ার পর বল ট্যাকিংয়ে দেখা গেছে বল আঘাত হানতো লেগ-মিডল স্টাম্পে। রিভিউ খুইয়ে ফিরে যান তামিম।

তবে শুরু থেকেই স্বচ্ছন্দে ছিলেন লিটন দাস। ছন্দময় ব্যাট করছেন তিনি। ইতিমধ্যে ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ ফিফটি তুলে নিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ

চামু চিভাভা, টিনেশে কামুনহুকামাওয়ে, ব্র্যান্ডন টেইলর, সিকান্দার রাজা, রেগিস চাকাভা, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্দা মুতোম্বোজি, ডোনাল্ড ট্রিপানো, ওয়েসলি মাদহেভেরে, ক্রিস এমপোফু ও কার্ল মাম্বা।

দৈনিক বরিশাল ২৪

লিটনের ফিফটি, সাজঘরে তামিম

রবিবার, মার্চ ১, ২০২০ ২:৪০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ