শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট-এর অর্গানাইজিং কমিটি গঠিত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট-এর অর্গানাইজিং কমিটি গঠিত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০২, ২০১৯ ১২:১৯ অপরাহ্ণ
A- A A+ Print

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট-এর অর্গানাইজিং কমিটি গঠিত

৭৩

সোহেল আহমেদ, চট্টগ্রাম: চট্টগ্রাম এর বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান কে সদস্য করে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ২০১৯ টুর্নামেন্ট এর অর্গানাইজিং কমিটি গঠিত হয়েছে।

টুর্নামেন্ট শুরু ১৯ অক্টোবর এশিয়ান ফুটবল কনফেডারেশন(এএফসি) এর অনুমোদনক্রমে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সার্বিক তত্ত্বাবধানে ও চট্টগ্রাম আনাহনী লিমিটেড এর ব্যবস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ্য পুত্র আবাহনীর প্রতিষ্ঠাতা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের নামে ৩য় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ২০১৯ চট্টগ্রাম এম. এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

উক্ত টুর্নামেন্টে থাইল্যাট,নেপাল ও মালদ্বীপ লীগের জনপ্রিয় ক্লাব ফুটবল দল এবং ভারতের ইস্টবেঙ্গল এফসি, মোহনবাগান এসি ও কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং বাংলাদেশের বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী লিঃ ও স্বাগতিক চট্টগ্রাম আবাহনী লিঃ সহ মোট ৮ টি দল অংশগ্রহন করবে।

টুর্নামেন্টের পৃষ্ঠপোষক গণপ্রজাতন্ত্রী বাংলদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। টুর্নামেন্ট সফল করতে গঠিত অর্গানািজিং কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি এবং সদস্য সচিব হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় সংসা এর হুইপ সামশুল হক চৌধুরী এমপি ।

এছাড়া কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার  মো. আবদুল মান্নান।

গত ২৮ আগস্ট জাতীয় সংসদ এর হুইপ সামশুল হক চৌধুরী স্বাক্ষরিত চিঠি থেকে জানা যায় টুর্নামেন্ট সফল করতে টুর্নামেন্ট এর অর্গানািজিং কমিটির সভাপতি অর্থমন্ত্রী একজন ক্রিড়াপ্রেমী হিসেবেই মো. আবদুল মান্নানকে অর্গানািজিং কমিটির গুরুত্বপূর্ণ সদস হিসেবে মনোনয়ন দিয়েছেন।

এ বিষয়ে চট্টগ্রাম এর জননন্দিত বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান এর কাছে জানতে চাইলে তিনি জানান ‘বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ কাপ্টেন শেখ কামাল এর নামে আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট টি ইতিমধ্যে চট্টগ্রাম এবং সারা বাংলাদেশ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

এবারও টুর্নামেন্ট টিকে সফল করতে সম্ভব সকল ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি এ প্রসংগে টুর্নামেন্ট এর পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চট্টগ্রাম বিভাগের মানুষের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন টুর্নামেন্ট এর প্রতিটি ম্যাচে অনান্য বারের চেয়ে বেশি সংখ্যক দর্শক উপস্থিত থেকে একটি আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট উপভোগ করবে

দৈনিক বরিশাল ২৪

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট-এর অর্গানাইজিং কমিটি গঠিত

সোমবার, সেপ্টেম্বর ২, ২০১৯ ১২:১৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ