শেষ মুহূর্তে দেশের বিভিন্ন পশুর হাটে চলছে কেনা-বেচা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শেষ মুহূর্তে দেশের বিভিন্ন পশুর হাটে চলছে কেনা-বেচা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১১, ২০১৯ ৭:৪২ অপরাহ্ণ
A- A A+ Print

শেষ মুহূর্তে দেশের বিভিন্ন পশুর হাটে চলছে কেনা-বেচা

৬৭

নিজস্ব প্রতিবেদক: আর মাত্র ১৬ ঘণ্টা পরেই ঈদুল আজহার নামাজ পড়বে দেশবাসী। শেষ মুহূর্তে রাজধানীর বিভিন্ন পশুর হাটে চলছে কেনা-বেচা। তবে গতকালের চেয়ে আজ ক্রেতাদের ভিড় তেমন দেখা যাচ্ছে না হাটগুলোতে। কিন্তু অসংখ্য গরু-ছাগল নিয় ঠায় দাঁড়িয়ে আছেন বিক্রেতারা। ঈদের একদিন আগে রাজধানীর পশুর হাটগুলো ঘুরে এমন চিত্রই দেখা গেল। গত দুই দিনের তুলনায় আজ সকাল থেকে গরুর দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতা উভয়ই। পশুর আধিক্য কিন্তু ক্রেতা কম থাকায় গত কয়েক দিনের তুলনায় আজ (রোববার) দাম পড়ে গেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

সাংবাদিকদের গরু বিক্রেতারা বলছেন, গতকালের তুলনায় এক একটি গরুতে কমপক্ষে ৫ থেকে ১০ হাজার টাকা কম দাম দিতে চাচ্ছেন ক্রেতারা। অনেকে সেই দামেই গরু বিক্রি করছেন। গতকাল (শনিবার) যে গরু এক লাখ ১০ হাজার টাকায়ও বিক্রি করিনি আজ সেই গরু ৯১ হাজারে ছেড়ে দিয়েছি। ভারাক্রান্ত হৃদয়ে এমনটাই জানালেন আফতাবনগর হাউজিং হাটের এক গরু ব্যবসায়ী। আজ দুপুর থেকে যে কয়টি গরু বিক্রি করেছেন তার সবগুলোতেই লোকসান গুনতে হয়েছে বলে জানালেন পাবনার সাথিয়া থেকে আসা গরু ব্যবসায়ী আনোয়ার খান।

তিনি বলেন, বয়োবৃদ্ধ গরুগুলো আর ফিরিয়ে নেব না, এতে আরো লস। ক্রেতারা কম দাম বলছে। যে গরু ৮০ হাজার টাকায় কিনে পাবনা থেকে এখানে আনতে আরো খরচ হয়েছে ১০ হাজার টাকা, সে গরু ৭৫ হাজারের বেশি দাম উঠছে না। প্রায় একইচিত্র গাবতলী ও শনিরআখড়া পশুরহাটের। গরু অনেক কিন্তু ক্রেতা কম। এক ক্রেতা জানান, গত দুই দিনই হাটে এসেছিলাম, দাম শুনে বিফল হয়ে বাসায় ফিরেছি। একটু আগে সফল হলাম। যে আকারের গরু গত দুদিন ধরে ১ লাখের নিচে দিচ্ছিল না আজ ৯২ হাজারে পেয়ে গেলাম।

কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না, বিক্রেতাদের এমন অভিযোগের জবাবে গাবতলী হাটে গরু কিনতে আসা আরাফাত হোসেন নামের এক ক্রেতা বলেন, হাটে গরুর অভাব নেই। তারপরও বেশি লাভের আশায় বেপারিরা গরু বিক্রি করেননি গত দুই দিন। তিনি বলেন, যে গরুর সর্বোচ্চ আড়াই থেকে তিন মণ মাংস হবে তার দাম ১ লাখ টাকা কী করে চান বিক্রেতা! আমরা ক্রেতারা তার দাম সর্বোচ্চ ৬০ হাজার টাকার ওপর বলছি না । ওই দামে গরু না ছাড়ায় হাটে অনেক গরু এখনো রয়ে গেছে। তবে এই ক্রেতার মন্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করলেন সিরাজগঞ্জের গরু ব্যবসায়ী হাসেম বেপারি।

তিনি বলেন, গরু গ্রামে কেনা পড়েছে ৮০ হাজার টাকা। এরপর সপ্তাহ ধরে এদের খাওয়ানো ও ঢাকায় আনার পরিবহন ভাড়াসহ প্রতিটা গরুর পেছনে প্রায় ৬ থেকে ৭ হাজার টাকা করে খরচ হয়েছে। কষ্ট আর সময় বাদ দিলে প্রতিটি গরু ৯০ হাজারে না বেচতে পারলে লোকসানে পড়ব। অথচ আজ এই গরুর দাম বলছে ৭০/৭৫ হাজার টাকা। মানে প্রতিটি গরুতেই ১০/১২ হাজার টাকা লোকসান। এদিকে রাজধানীর শনিরাখড়া পশুরহাট ঘুরে দেখা গেছে, গত দুই দিনের তুলনায় সকাল থেকে ক্রেতা কম। হাটে গরুর সংখ্যা অনেক। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দর কষাকষি চলছে। তবে শেষ মুহূর্তের ঝুঁকি না নিয়ে অল্প লাভেই গরু বিক্রি করে দিচ্ছেন বেপারিরা।

দৈনিক বরিশাল ২৪

শেষ মুহূর্তে দেশের বিভিন্ন পশুর হাটে চলছে কেনা-বেচা

রবিবার, আগস্ট ১১, ২০১৯ ৭:৪২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত