সবজির দামে ঊর্ধ্বগতি, ভোগান্তিতে ক্রেতারা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সবজির দামে ঊর্ধ্বগতি, ভোগান্তিতে ক্রেতারা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ১৭, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ
A- A A+ Print

সবজির দামে ঊর্ধ্বগতি, ভোগান্তিতে ক্রেতারা

১৬০৬

অনলাইন নিউজঃ মৌসুম শেষ, সরবরাহ কম এবং পরিবহন খরচ বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে রাজধানীর বাজারগুলোতে সবজির দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। ফলে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। কিছু কিছু সবজি ৮০ টাকার ঘরে থাকলেও স্বল্প সংখ্যক সবজি ৬০ টাকায় পাওয়া যাচ্ছে।

কেজি পটল ১০০ টাকা, কাঁকরোল ১৬০ টাকা, বেগুন ১০০ থেকে ১৪০ টাকা, ঝিঙ্গা ১০০ টাকা, ধুন্দুল ১০০ টাকা, করলা ১০০ টাকা, শসা ১০০ টাকা এবং বরবটি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা।
অন্যদিকে, মূলা, টমেটো ও ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ প্রতিটি ৬০ থেকে ৭০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং কচুর লতি প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

ক্রেতারা বলছেন, সব ধরনের সবজির দামই অনেক বেশি। বেশিরভাগ সবজি ১০০ টাকা কেজি, কিছু ৮০ টাকার ঘরে। প্রায় দুই সপ্তাহ ধরে দাম বাড়ছে। মনে হচ্ছে বাজারে কোনো মনিটরিং নেই। যে যার মতো দাম নিচ্ছে।

বিক্রেতারা জানিয়েছেন, মৌসুম শেষ হওয়ায় অনেক সবজির সরবরাহ কমে গেছে। পাইকারি বাজারেই বেশি দামে কিনতে হচ্ছে, তাই খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। বেড়েছে পরিবহন খরচ। এছাড়াও সরবরাহ কম থাকায় বাজারে সবজির দাম বাড়তি।

দৈনিক বরিশাল ২৪

সবজির দামে ঊর্ধ্বগতি, ভোগান্তিতে ক্রেতারা

শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ